চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে: পরিবেশ মন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 অপরাহ্ন 04, জানুয়ারি 2020
in - সেমি লিড, পরিবেশ
A A

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে স্ব স্ব অবস্থানে থেকে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে।

শনিবার সন্ধ্যায় চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন – চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিবিড় সবুজের এই দেশ মানবসৃষ্ট বিভিন্ন কারণে আজ ধীরে ধীরে তার সজীবতা হারিয়ে মলিন হয়ে পড়েছে। প্রকৃতি ও জীবনের সুস্থতার জন্য মলিন প্রকৃতিতে প্রাণের সঞ্চার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরিবেশ মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসাবে বর্তমান সরকার পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন কর্মকাণ্ড চালানোর নীতি গ্রহণ করেছে। দেশে শিল্পায়ন ও নগরায়নের ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও দেশীয় পরিস্থিতিতে পরিবেশ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

তিনি বলেন , প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বনজসম্পদ উন্নয়ন ও সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাস উপযোগী টেকসই পরিবেশ নিশ্চিতকরণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় নিরলস কাজ করে চলেছে ।

মো. শাহাব উদ্দিন তার বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন:  প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর কাজের মাধ্যমে দেশের বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে সরকার তথা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণ অবহিত হতে পারছে। যার ফলশ্রুতিতে তৃণমূল পর্যায়ে বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে গণসচেতনতা তৈরি হচ্ছে।

পরিববেশমন্ত্রী এসময়, ইটভাটা, শিল্প কারখানা এবং যানবাহনের মালিকদের পরিবেশ দূষণ রোধে কাজ করার আহ্বান জানান।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, বাংলাদেশের প্রকৃতি ও জীবনের বন্ধন অটুট রাখায় বিশেষ অবদানের জন্য এ বছর সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (সি.আর.পি) এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ. টেইলর কে প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯ প্রদানে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি সুদুর ইংল্যান্ড থেকে এদেশে এসে পক্ষাঘাতগ্রস্তদের সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও নীরবে কাজ করে যাচ্ছেন। এই মহিয়সী নারীর মতো বাংলার ১৬ কোটি মানুষ যদি প্রকৃতি সংরক্ষণে সচেতন হতো তবে আমরা সেই সবুজ শ্যামল বাংলা ফিরে পেতাম।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী; প্রধান বন সংরক্ষক  মোহাম্মদ সফিউল আলম চৌধুরী; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ.কে.এম রফিক আহাম্মদ; ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর।

Tags: পরিবেশ মন্ত্রীপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
Previous Post

অভিমান নিয়েই বিদায় বললেন ইরফান পাঠান

Next Post

কষ্টের শীত মানবিকতার উন্মেষে হয়ে উঠুক একটু স্বস্তির

Next Post

কষ্টের শীত মানবিকতার উন্মেষে হয়ে উঠুক একটু স্বস্তির

পেঁয়াজে আবারও অস্থিরতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT