চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্টের শীত মানবিকতার উন্মেষে হয়ে উঠুক একটু স্বস্তির

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:45 অপরাহ্ন 04, জানুয়ারি 2020
in সম্পাদকীয়
A A

কনকনে শীতে কাঁপছে সারাদেশ, শীতের সঙ্গে অসময়ের বৃষ্টি যোগ হয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের সঙ্গে তা জনদুর্ভোগ বাড়িয়ে তুলেছে। দেশের উত্তরাঞ্চলে ভরদুপুরেও সূর্যের দেখা পাওয়া দায় হয়ে পড়েছে। সড়ক ও নৌ চলাচলে বিপদের হাতছানি ডেকে আনছে কুয়াশার চাদর। জানুয়ারি মাসের প্রায় পুরোটাসময় শীতের প্রকোপ থাকার আগাম শঙ্কার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

শীত শুধু কষ্টই বয়ে না, ঋতু বদলের এই পর্বে নতুন শাকসবজির সঙ্গে পিঠাপায়েসের আয়োজন চলে এই সময়ে। অবস্থাপন্ন মানুষেরা এইসময়কে বেশ উপভোগ করে থাকেন, বছর শেষে জাতীয় শিক্ষা কার্যক্রম শুরুর কিছুটা চাপ কম থাকায় এইসময়ে নগরের জনগণ গ্রামের দিকে বেড়াতে যায়। যা কিনা একটি সামাজিক উৎসবে পরিণত হয় সারাদেশ জুড়ে।

শীত একদিকে যেমন উৎসবের আমেজ নিয়ে আসে। অন্যদিকে তীব্র শীত জীবনযাত্রা বিপন্ন করে তোলে মানুষজনের। তীব্র শীতে দেশের বিভিন্ন প্রান্তে ভাসমান, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দরিদ্ররা শীতের কাপড়ের অভাবে কষ্ট পায়। হাসপাতালগুলোতেও বাড়ছে নানা শীতজনিত রোগীর সংখ্যা। শীত মৌসুমে শিশু ও বয়স্কদের ঠাণ্ডাজনিত নানা রকম রোগের প্রকোপ বেড়ে যায়। ডায়রিয়া, জ্বর, হাঁচি, কাশি, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয় তারা। এই অবস্থায় প্রয়োজন বিশেষ সতর্কতা। সঙ্গে প্রয়োজন দরিদ্র জনগণের সাহায্যে শীতবস্ত্র ও শীতে ভাল থাকার প্রাথমিক পরিচর্চা সামগ্রী নিয়ে এগিয়ে আসা।

আরেকটি বিষয় লক্ষ্যনীয়, দূরপাল্লার যান চলাচলে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কুয়াশা। এছাড়া রাতে শীতের তীব্রতার কারণে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের স্বল্পতাও চোখে পড়ে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দূরপাল্লার গাড়ি চলাচলও বিঘ্নিত হয়, ঘটে দুর্ঘটনা। এসময় যান চলাচলে সাবধানতা সর্ম্পকে পরিবহন শ্রমিক ও ট্রাফিক বিভাগের মধ্যে বিশেষ প্রচারণা চালানো প্রয়োজন বলে আমরা মনে করি।

এছাড়া শীতজনিত রোগব্যাধি থেকে মানুষজনকে রক্ষার করার জন্য স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য গরম কাপড় সরবরাহ করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি। এক্ষেত্রে শুধু সরকার নয়, সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষ এ জন্য এগিয়ে আসতে পারেন। অনেক সংগঠনই এ সময় পুরাতন কাপড় সংগ্রহ করে শীতার্তদের মধ্যে বিতরণ করে থাকে। এই মানবিক কর্মে যুক্ত হতে পারেন।

শীতের ভোগান্তি সবার সম্মিলিত প্রচেষ্টায় ও মানবিকতার উন্মেষে কষ্টের ঋতু না হয়ে উৎসবের ঋতু হয়ে উঠবে, এই আমাদের প্রত্যাশা।

Tags: ঘন কুয়াশাশীতার্ত মানুষশৈত্যপ্রবাহ
Previous Post

প্রকৃতি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে: পরিবেশ মন্ত্রী

Next Post

পেঁয়াজে আবারও অস্থিরতা

Next Post

পেঁয়াজে আবারও অস্থিরতা

বছরের প্রথম জয়ে বার্সাকে ছাড়ালো রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT