চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় র‌্যালি

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
5:55 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা পূবালী চত্বর থেকে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির নেতৃত্ব দেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক।

এসময় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আলী হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটির কুমিল্লার আহবায়ক আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, অধ্যক্ষ আবদুল কাইয়ুম, ট্রেড ইউনিয়ন নেতা কমরেড আনোয়ার হোসেন, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সাংবাদিক গোলাম কিবরিয়া, এম সাদেকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০০৮ সালের পরিকল্পনা অনুসারে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ডিসেম্বরের ৩ তারিখে প্রতিষ্ঠিত হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে শুরু হয় ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানের পথচলা।

২০১১ সাল থেকে প্রকৃতি সংরক্ষণের অনন্য উদ্যোগ মূল্যায়ন করতে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ যাবৎ পুরস্কার পেয়েছেন দ্বিজেন শর্মা, ড. রেজা খান, ইনাম আল হক, ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. নূর জাহান সরকার, ইশতিয়াক উদ্দিন আহমেদ, কাজী খলীকুজ্জমান আহমদ এবং ড. মিহির কান্তি মজুমদার।

প্রতি বছরের মতো এবারও আসছে শনিবার (৪ জানুয়ারি) চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৃতি মেলা ২০২০। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালের ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক’ পাচ্ছেন ভ্যালেরি এ. টেইলর।

শনিবার সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রকৃতি মেলার মঞ্চে ভ্যালেরি এ. টেইলরের হাতে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯’ তুলে দেয়া হবে।

Tags: প্রকৃতি ও জীবন
Previous Post

‘নিজের দেশে হল পাই না, অথচ ফ্রান্সের ৬৪ হলে আমার ছবি’

Next Post

আবারও বেড়েছে পেঁয়াজ-সবজির দাম

Next Post

আবারও বেড়েছে পেঁয়াজ-সবজির দাম

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT