চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বেড়েছে পেঁয়াজ-সবজির দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A

নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে গত ২/৩ সপ্তাহে কিছুটা কমতির দিকে ছিল পেঁয়াজের দাম। কিন্তু নতুন বছরের শুরুতে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে নতুন পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকার মতো।

পেঁয়াজের পাশাপাশি ভরা মৌসুমেও শীতের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। গত শুক্রবারের তুলনায় আজ প্রায় সব ধরনের সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, হাতিরপুলসহ কয়েকটি বাজার ঘুরে পেঁয়াজ ও সবজির দামের এমন চিত্র পাওয়া গেছে।

গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় এর দাম অস্বাভাবিক বেড়ে যায়। প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫০ টাকার উপরে উঠে যায়। প্রায় ২ মাস ধরে এই দামের আশেপাশে ছিল পেঁয়াজ। কিন্তু নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করে। এতে গত কয়েক সপ্তাহ ধরে নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছিল ১০০ থেকে ১১০ টাকার মধ্যে।

কিন্তু এখন আর ১০০ টাকা কেজিতে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। বাজার ভেদে নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি।

কারওয়ান বাজারে আবদুল মান্নান নামের একজন ক্রেতা পণ্যমূল্যের দাম বাড়তির জন্য সরকারের তদারকি টিমকে দায়ী করেন।

তিনি বলেন, পেঁয়াজের সরবরাহ আর দাম নিয়ে কত কিছু হয়ে গেল। বিমানে আসে। ২ দিন পর দাম কমবে। হাজার হাজার টন আমদানি হচ্ছে, আরো কত কী। কিন্তু বাস্তবে সরকার দাম নিয়ন্ত্রণে আনতে পারেনি। স্বল্প আয়ে পণ্যের অতিরিক্ত দামের বোঝা গরিব মানুষদের জীবনে চাপ সৃষ্টি করছে। এর দায় সরকারের।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম এমন লাফিয়ে বাড়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এ কারণে আবারও দাম বাড়ছে।

কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, এবার বেশি দামের আশায় কৃষকেরা পুষ্ট হওয়ার আগেই পেঁয়াজ তোলা শুরু করেছে। এ কারণে এখন দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। ফলে দাম বাড়তি।

হাতিরপুলের ব্যবসায়ী রহমান বলেন, গত কয়েক সপ্তাহ ধরে নতুন পেঁয়াজের কেজি ১০০ বা ১১০ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন শ্যামবাজারেই পেঁয়াজের কেজি ১২০ টাকা। এই পেঁয়াজ এনে ১৪০ টাকার নিচে বিক্রি করা যায় না।

পেঁয়াজের বাড়তি দামের সাথে অস্বস্তি যোগ হয়েছে সবজির দামেও। গত সপ্তাহের মতো বাজার ও মানভেদে করলার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা। দেশি পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। আর আমদানি করা পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা।

শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও গাজরের দাম গত সপ্তাহে কিছুটা কমলেও চলতি সপ্তাহে বেড়েছে। শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। ২০ থেকে ২৫ টাকা পিসের ফুলকপির দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। আর ৪০ টাকার গাজরে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

এছাড়া বেগুন ৪০ থেকে ৮০ টাকা, নতুন আলু ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৬০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

Tags: পেঁয়াজপেঁয়াজ ব্যবসায়ী
Previous Post

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় র‌্যালি

Next Post

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

Next Post

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

সেরা চারের পথে আরেকধাপ মাশরাফীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT