চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে স্বপ্নজালের প্রথম পোস্টার, চলছে প্রচারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 31, মার্চ 2018
in বিনোদন
A A

আসছে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে মনপুরা খ্যাত তারকা নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল। ছবিটি নিয়ে পুরোদমে ব্যস্ত সময় পার করছে পুরো টিম। দম ফেলার মতো ফুসরত নেই কারো। দিনে একাধিক জায়গায় স্বপ্নজালের প্রচারণায় যাচ্ছেন নির্মাতাসহ ছবির কলাকুশলীরা। বিশেষ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্বপ্নজালের আমন্ত্রণ নিয়ে হাজির হচ্ছে পুরো টিম। আর এরমধ্যেই প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার!

হাতে এক সপ্তাহও নেই। বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন মিডিয়া হাউজে স্বপ্নজালের প্রচারণা চালাতে হাজির হচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। মুক্তির মাত্র ছয় দিন আগে এবার অনলাইনে দিলেন ছবির প্রথম পোস্টার।

নান্দনিক এই পোস্টারে শুধু ছবির নায়ক-নায়িকাকেই দেখা যাচ্ছে। ইয়াশ রোহান ও পরীমনি। রোমান্টিক ভঙ্গিতে তারা একে অন্যের হাত ধরে এগিয়ে যাচ্ছেন। গাছের শেকড় দিয়ে বানানো প্রাকৃতিক রেল লাইনের স্লিপারে। এদিকে তাদের পেছনে প্রচুর গাছ। যেগুলোর গোড়ার দিকে প্রাণবন্ত সবুজ থাকলেও উপরের দিকে তা রুক্ষ। শুকনো পাতা। হয়তো গল্পের কোনো ইঙ্গিত দিয়েছেন পোস্টারে!

আসছে ৬ এপ্রিল মুক্তি পেতে চলেছে গিয়াসউদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা স্বপ্নজাল। ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী তিনি। প্রচার প্রচারণায় তার মুখ থেকে একটি কথায় বেশি শোনা যাচ্ছে। আর সেটা হলো, যারা মনপুরায় আস্থা রেখেছিলেন তারা স্বপ্নজাল দেখেও হতাশ হবেনা না! এখন শুধু অপেক্ষা! তারপরই হয়তো ২০০৯ সালের মনপুরার দর্শক মিলিয়ে দেখতে বসবেন ২০১৮ সালের স্বপ্নজালকে!

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরীমনি, আর অপু চরিত্রে ইয়াশ। ‘স্বপ্নজাল’ এর কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নিজেই। এই ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরও অনেকে।

Tags: ইয়াশ রোহানগিয়াসউদ্দিন সেলিমপরীমনিমনপুরালিড বিনোদনস্বপ্নজাল
Previous Post

ভালো বীজের সমস্যাকেই বড় করে দেখছেন কৃষক

Next Post

নাম বদলের বইছে হাওয়া

Next Post

নাম বদলের বইছে হাওয়া

খালেদা জিয়া

চিকিৎসার জন্য খালেদার বিদেশ যেতে কি অনুমতি লাগবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT