চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম বদলের বইছে হাওয়া

আবিদুল ইসলাম রিমন by আবিদুল ইসলাম রিমন
1:26 অপরাহ্ন 31, মার্চ 2018
in স্যাটায়ার
A A

ঘুম থেকে উঠে দেখি পাঁচটা জেলার নামের ইংরেজি বানান বদলে গেছে। সোশ্যাল মিডিয়ার যুগে ইংরেজি নামের বদলে যাওয়া রূপের সাথে আমরা অনেক আগে থেকে পরিচিতি। বাস্তবে যে ইব্রাহিম, ফেসবুকে সে হয়ে যায় আব্রাহাম। কিংবা বাস্তবে যার নাম আলেয়া বানু, ফেসবুকে তিনি নাম পরিবর্তন করে হয়ে যায় এঞ্জেল এলি।

কয়েক দিন আগের ঘটনা। রাস্তা দিয়ে হাঁটছি। পেছন থেকে এক ছেলে ডেকে বলল, ভাই কেমন আছেন? আমি মোশারফ রিফাত।

-কোন মোশারফ রিফাত?

-আরে ভাই আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের মার্শাল রিফাত।

মোশারফ রিফাতের ফেসবুক ভার্সন মার্শাল রিফাত নামটা আমার দারুণ লাগলো। ভাবলাম নিজের নাম পরিবর্তন করে এইরকম কিছু রাখবো। কিন্তু আম্মার সাথে ব্যাপারটা শেয়ার করতেই খেলাম ঝাড়ি। তিনি বললেন, এতো টাকা ইনভেস্ট করে আকিকা দিয়ে তোর নাম রাখছি। বদলাবি ক্যান?

তবে হঠাৎ করে নাম পরিবর্তন করার মধ্যে বিড়ম্বনা আছে। অবশ্যি সেটা যদি বহুল পরিচিত কিছু হয়, তাহলে তো বিরাট ঝামেলা। এই যেমন সেদিন অপরিচিত এক মেয়ের সাথে ফেসবুকে চ্যাট করছি। মেয়েটার নাম জারা। তো জারা চ্যাট করার এক পর্যায়ে বললো, চা খাবেন? আমি আগ্রহ প্রকাশ করে রিপ্লাই দিয়ে মনে মনে অপেক্ষা করতে লাগলাম কখন চা কাপের ইমো পাঠাবে। কারণ, ফেসবুকে সানধারণত কোন মেয়ের চা এর অফার গ্রহণ করলে সে চা কাপের ইমো দেয়। এর অর্থ সে আপনাকে চা দিয়েছে।

তো জারা ফেসবুকে চা এর কোন ইমো না দিলেও, বাস্তবে দেখি বাসার কাজের মেয়ে জামিলা চা নিয়ে রুমে এলো। আমি তো অবাক! জামিলার কাছে হঠাৎ চা দেওয়ার কারণ জানতে চাইলাম। সে বললো,

ভাইজান, একটু আগে আপনি যার কাছে চা চাইলেন, আমি সেই মাইয়া। জারা থুক্কু আফনাগো জামিলা।

পাঁচ জেলার ইংরেজি নামের নতুন বানান নিয়ে আশাকরি এইরকম বিড়ম্বনা হবে না। তাছাড়া কথায় আছে’, নামে নয়, গুণে পরিচয়’। সময়ের প্রয়োজনে পাঁচ জেলার নামের বানান বদলে গেলেও সেই সব জেলাগুলোর গুণ তো বদলে যাবে না। আপাতত নতুন ইংরেজি বানানে নাম পাওয়া জেলাবাসীরা আমাদের ট্রিট দিন।

Previous Post

প্রকাশ্যে স্বপ্নজালের প্রথম পোস্টার, চলছে প্রচারণা

Next Post

চিকিৎসার জন্য খালেদার বিদেশ যেতে কি অনুমতি লাগবে?

Next Post
খালেদা জিয়া

চিকিৎসার জন্য খালেদার বিদেশ যেতে কি অনুমতি লাগবে?

বৈশাখীকে হারিয়ে তৃতীয় রাউন্ডে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT