চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বাচলে স্টেডিয়াম-আর্কাইভ, বাদ যাবে না মিরপুরও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A
মাইলফলকের সামনে শের-ই-বাংলা স্টেডিয়াম

মাইলফলকের সামনে শের-ই-বাংলা স্টেডিয়াম

রাজধানীর পূর্বাচলে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা আলোর মুখ দেখতে যাচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, জমি বরাদ্দের কাজ প্রায় চূড়ান্ত। নতুন এই স্টেডিয়াম ঘিরেই পরিকল্পনা বিস্তৃত করছে বিসিবি। পূর্ণাঙ্গ ক্রিকেট আর্কাইভ তৈরি করা হবে নতুন ভেন্যুতেই। তবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামেও থাকবে স্মৃতি সংরক্ষণের উদ্যোগ।

বুধবার হোম অব ক্রিকেট ছুঁয়েছে শততম ওয়ানডের মাইলফলক। ২০১৬ সালে হওয়া প্রথম ওয়ানডের স্মৃতিচিত্র নেই শের-ই-বাংলা স্টেডিয়ামের কোথাও। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাঠে প্রথম ম্যাচসেরার পুরস্কার হাতে তোলা আফতাব আহমেদ। বিসিবি সভাপতির কাছেও প্রসঙ্গটি তোলা হয়।

‘এটা নিয়ে অবশ্যই আমাদের চিন্তা আছে। এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। দুর্ভাগ্য, যে ধরনের পরিকল্পনা করতে চাচ্ছি সেটার জন্য মিরপুরে জায়গা কম। যতটুকু করা যায় সে ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু করেছি। কমিটি করেছি। তাছাড়া পূর্বাচলে আমাদের একটা নতুন স্টেডিয়াম হচ্ছে। এখন যেটা করছি আমরা, ওটাকে মাথায় রেখে করছি। কাজটা এখান থেকে শুরু হবে, পূর্বাচলেও থাকবে। এখানটা (মিরপুর স্টেডিয়াম) তো আর চলে যাচ্ছে না। স্মৃতি থাকবেই, স্টেডিয়াম তো থাকবেই। যতটুকু করা যায়। বাকিগুলো আমরা ওখানে (পূর্বাচলে) নিয়ে যাব।’

নতুন ভেন্যুর জমি বরাদ্দ প্রসঙ্গে নাজমুল হাসান বললেন, ‘পূর্বাচল স্টেডিয়াম নিয়ে আপডেট হচ্ছে, স্টেডিয়ামের জমি বরাদ্দ দেয়ার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ আগেই নেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব জায়গা থেকেই অনুমোদন হয়ে গেছে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে আবার প্রধানমন্ত্রীর অফিসে গেছে ফাইলটা। পূর্ণাঙ্গ অনুমোদনের কাজ প্রায় শেষ পর্যায়ে। একদিন আমারা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।’

‘হোম অব ক্রিকেট’ হওয়ার পর থেকেই মিরপুরে আর্কাইভ তৈরির অনেক আশ্বাস দিয়েছেন সাবেক বোর্ড সভাপতিরা। এমনকি নাজমুল হাসান পাপনের বোর্ডও এ নিয়ে আশ্বাস দিয়েছেন বহুবার। বোর্ড প্রধানের কথা এবার আলোর মুখ দেখতে যাওয়ার সম্ভাবনাও জাগল।

Tags: মিরপুর স্টেডিয়াম
Previous Post

পূর্বাচলে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব

Next Post

উপাচার্যের আশ্বাসে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Next Post

উপাচার্যের আশ্বাসে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

মকবুল-সাইমুম-ওসমান: তাদের কীর্তির চেয়েও তারা মহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT