চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মকবুল-সাইমুম-ওসমান: তাদের কীর্তির চেয়েও তারা মহান

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
9:43 অপরাহ্ন 17, জানুয়ারি 2018
in স্যাটায়ার
A A

হুমায়ুন আজাদ  ১৯৮৫ সালে আত্মবিশ্বাসের সাথে লিখেছিলেন, আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এখন ২০১৮।  হুমায়ুন আজাদের কবিতাটির বয়স এখন ৩৩। সুনীল গঙ্গোপাধ্যায় আবার এই ৩৩ নিয়েই লিখেছিলেন, ‘তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি।’ সুনীলের কথা কেউ না রাখলেও ৩৩ বছর পর দেখা যাচ্ছে হুমায়ুন আজাদ কথা রেখেছেন। তার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। সবকিছু নষ্টদের অধিকারে যাচ্ছে।

পাঠক ভাবতে পারেন হঠাৎ করে কী এমন হলো যে এমন নেতিবাচক কথা বলতে হলো? গত দুই তিনদিনে যারা পত্রিকায় চোখ রেখেছেন, ফেসবুকে স্ক্রল করেছেন তারা নিশ্চয় তিনটা খবর কয়েকবার পড়েছেন। দুইটা ভিডিও কয়েকবার দেখেছেন। না দেখলে বা না পড়লে সময় করে পড়ে নিন। বাংলাদেশে থাকবেন আর এইসব খবর পড়বেন না, ভিডিও দেখবেন না, তাহলে তো পিছিয়ে যাবেন।

প্রথমেই দেখতে হবে শমরিতা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনের একটি ভিডিও। আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাবার হুমকি দিয়ে শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাবেক সাংসদ এম মকবুল হোসেন বলেন, ‘আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সরকার। যারা ইতরামি করবে, খুলি উড়িয়ে দেব।’

বাংলা চলচ্চিত্রের এক সময়কার ভিলেন ডিপজলের মুখ থেকে এ ধরণের ডায়ালগ শোনা যেত। ডিপজল এখন আর ভিলেন চরিত্রে অভিনয় করেন না। ফলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে ভিলেন সংকট। ডিপজলের জায়গা দখল করতেই মকবুল হোসেন এই পন্থা বেছে নিলেন নাকি এমন প্রশ্ন করেছেন অনেকেই।

গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি আরও কিছু শব্দ বলেন। যা ভদ্রলোকের লেখা ও পড়া উচিত না। প্রকাশ্য রাস্তায় শিক্ষার্থীদের গুলি করে খুলি উড়িয়ে দেওয়ার বুলি উচ্চারণের মধ্য দিয়ে মকবুল হোসেন কথা রাখলেন। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কথাটা এভাবে ‘কথা রাখবে’ কেউ কি ভেবেছিলেন?

জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশ লিখেছিলেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ আমাদের দেশে যে কথা বলার চেয়ে কাজ করার ছেলে বেশি হয়ে যাচ্ছে তার আরেকটি প্রমাণ কক্সবাজারের রামুর সাংসদ সাইমুম সারওয়ার।

তিনি খুলি উড়িয়ে দেওয়ার কথা না বলে কাজ করে দেখিয়েছেন। গত রোববার তুই-তুকারি করে শিক্ষকের ছেলেকে গায়েব করে দেওয়ার হুমকির সাথে গলা ধাক্কা দিয়েছেন শিক্ষকের। কুসুমকুমারী দাশের কথা এভাবে প্রয়োগ হবে সেটা হয়তো কবি নিজেও ভাবেননি। এর আগে আমরা দেখেছিলাম নারায়ণগঞ্জের সাংসদ নাসিম ওসমান এক শিক্ষককে লাঞ্ছনা করেন। যদিও সেই শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সরব হয়ে উঠেছিল সারাদেশ। এবার কেউ টু শব্দটি করছে না।

যেমন টু শব্দ করছে না নাসিম ওসমানের ভাই নারায়ণগঞ্জের আরেক সাংসদ শামীম ওসমানের কীর্তিতেও। মঙ্গলবার তার লোকজন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভির উপর হামলা করে। অস্ত্র উঁচিয়ে মারতে আসে। বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মেয়র আইভিসহ শতাধিক নেতাকর্মী ও সাংবাদিককে আহত হন।

গত মেয়র নির্বাচনে আমরা দেখেছিলাম শামীম ওসমান আইভিকে বোন ডাকছেন। একসাথে আইসক্রিম খেলেন। বোনকে শাড়ি উপহার দিলেন। বোন আবার সেই শাড়ি পরে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন। নির্বাচনের আগেই ভাই বললেন, আইভির বিজয় কনফার্ম। হলোও তাই। তখন সবাই ভেবেছিল অপরাধের জনপদে শান্তি ফিরে আসবে। সব বিরোধের অবসান হবে।

কিন্তু মঙ্গলবারের ঘটনায় চরম আশাবাদীও হতাশ হতে বাধ্য। এভাবে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দীর্ঘদিন পর দেখল এদেশের জনগণ। এতে করে প্রমাণ হলো শামীম ওসমানরা এখনো শামীম ওসমানই রয়েছেন।

তিনদিনের ব্যবধানে সরকারের তিন সাংসদ মকবুল, সাইমুম, ওসমান নিজ নিজ কর্ম দিয়ে তাদের কীর্তির চেয়েও তারা কতটা ‘মহান’ সেই প্রমাণই যেন দিলেন। এসব ক্ষেত্রে তারাই কেবল তাদের প্রতিদ্বন্দ্বী। এভাবে চলতে থাকলে ‘সংসদ সদস্য’ শব্দটাকেই মানুষ এড়িয়ে চলতে শুরু করবে।

Tags: স্যাটায়ার
Previous Post

উপাচার্যের আশ্বাসে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Next Post

দুই কোরিয়াকে একই পতাকাতলে আনছে অলিম্পিক

Next Post

দুই কোরিয়াকে একই পতাকাতলে আনছে অলিম্পিক

ম্যাথুজের কাঠগড়ায় বোলাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT