চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পূর্বাচলে নিহত ৩ যুবককে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2018
in অপরাধ, বাংলাদেশ
A A
গুলিবিদ্ধ লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচলে নিহত ৩ যুবককে পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল বলে জানিয়েছেন নিহতের স্বজন এবং ওই পরিবহনের সুপারভাইজার আশরাফুল ইসলাম।

পূর্বাশা পরিবহনের সুপারভাইজার আশরাফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, গত ১২ সেপ্টেম্বর রাত সোয়া ৯ টায় বাসটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসে, নিহত তিনজন কালিগঞ্জের লালপুর কাউন্টার থেকে গাড়িতে উঠে। পরে ভোর সাড়ে তিনটার দিকে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকায় ১৭/১৮ জন ডিবি পরিচয়ে ওই তিনজনকে তুলে নেয়।

পূর্বাশা পরিবহনের সুপারভাইজারের সঙ্গে একমত পোষণ করেছেন নিহত শিমুলের স্ত্রী আয়েশা আক্তার। তিনি জানান, গত বুধবার দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তার স্বামীসহ অন্যদের সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। দুটি মাইক্রোবাস ও একটি গাড়িতে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে শিমুল নিখোঁজ ছিলেন। তার মুঠোফোন বন্ধ ছিল। খবর পেয়ে থানায় এসে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন। তার স্বামী ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন বলে জানান তিনি।

নিহত সোহাগের ভাই মো. শাওনের তথ্য মতে, গত বুধবার বেড়াতে গিয়ে তার বড় ভাই নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেসবুকে ছবি দেখে তারা রূপগঞ্জ থানায় এসে মরদেহ শনাক্ত করেন। তার ভাই ফাস্টফুড বার্গার ও স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করতেন।

পূর্বাচলে নিহত তিন যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাদের সবাই ঢাকায় বসবাস করতেন। নিহতরা হলেন- রাজধানীর মহাখালীর দক্ষিণ পাড়া এলাকার শহীদুল্লাহর ছেলে মো. সোহাগ ভূইয়া, মুগদা এলাকার আবদুল মান্নানের ছেলে শিমুল আজাদ, তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জের ঘোরেলা এবং মুগদা এলাকার আবদুল ওয়াহাব মিয়ার ছেলে নূর হোসেন বাবু, তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির পাইকপাড়ায়। শিমুল ও নূর হোসেন সম্পর্কে ভায়রাভাই।

নিহতদের লাশ নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান রূপগঞ্জের ওসি।

শুক্রবার সকালে পূর্বাচল ১১ নম্বর ব্রিজ এলাকায় সড়কের পাশে তিন যুবকের মরদেহ দেখে স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে। নিহত তিন যুবকের পরনে প্যান্ট, শার্ট ও গেঞ্জি ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোহাগ ভূইয়ার নামে বনানী থানায় চারটি মাদক ও একটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা ছিল। শিমুল আজাদের নামে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মাদকের একটি মামলা ছিল। নূর হোসেনের নামে সম্ভাব্য দুটি মাদক, দুটি বিস্ফোরক ও একটি অন্যান্য মামলা আছে।

Tags: ডিবিপূর্বাচললিড নিউজ
Previous Post

এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিআরইউ’র সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Next Post

ফল, সবজি ও মাছ কীটনাশক-ফরমালিন মুক্ত করবে ‘কার্বন গ্রিন’

Next Post

ফল, সবজি ও মাছ কীটনাশক-ফরমালিন মুক্ত করবে 'কার্বন গ্রিন'

বিএনপি নেতারা জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন: হাছান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT