চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতারা জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন: হাছান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2018
in রাজনীতি
A A

মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, মির্জা ফখরুল সাহেবদের জাতিসংঘে যাওয়া জনগনকে ধোঁকা দেওয়া ছাড়া অন্য কিছু নয়। তারা জাতিসংঘে গিয়ে জাতিসংঘের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা অ্যাসিস্টেন্ট সেক্রেটারির সাথে দেখা করেছেন। এ লজ্জা তিনি ঢাকতেও পারছেন না। এজন্য সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন, আপনারা কার সাথে দেখা করেছেন উনি তখন আমতা অামতা করছিলেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নেতৃত্ব’ শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পত্রিকায় দেখলাম মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা জাতিসংঘে যাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব নাকি তাদের ডেকেছেন। জাতিসংঘের মহাসচিব এখন আফ্রিকায়। তারা দেখা করলেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে। আমাদের দেশের মন্ত্রণালয়ের সচিব থাকে, তারপর অতিরিক্ত সচিব, উপ-সচিব, যুগ্ম-সচিব, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অর্থাৎ বিসিএসের মাধ্যমে কেউ প্রশাসনে চাকুরি নিলে সর্বপ্রথম এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। তেমনি জাতিসংঘেরও এসিস্ট্যান্ট সেক্রেটারি সর্বনিম্ন বা প্রাথমিক পদবী। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কি আলোচনা হয়েছে তিনি আমতা আমতা করে কিছুই বলতে পারলেন না। অর্থাৎ এগুলো দেশের জনগনের সাথে ভাওতাবাজী ছাড়া অন্য কিছু নয়।

বিদেশী লবিস্ট ফার্ম নিয়োগে বিএনপির টাকার উৎসের তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছে বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে যাদের ইতিমধ্যেই ২০ হাজার ডলার দেওয়া হয়েছে এবং প্রতি মাসে ৩৫ হাজার ডলার করে দেওয়া হবে। আমি সরকার এবং আইন শৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করবো বিএনপির এ টাকা কোথা থেকে আসছে তদন্তের মাধ্যমে যেন অচিরেই জনগণের সামনে প্রকাশ করা হয়।

রাজনীতিতে কিছু পরিত্যাক্ত রাজনীতিবিদ আছে উল্লেখ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, বদরুদ্দোজা চৌধুরী, আমির খসরু চৌধুরী উনারা হচ্ছেন রাজনীতিতে পরিত্যাক্ত ব্যক্তিত্ব। এই পরিত্যাক্ত রাজনীতিবিদদের নিয়ে ঐক্য করে কোন লাভ হবে না। তাদের নিজেদের এমপি হওয়ারও জনপ্রিয়তা নাই। ওনারা রাত বিরাতে মিটিং করে খবরের জন্ম দিচ্ছেন বটে, নির্বাচন আসলে দেখা যাবে খালেক ভাই আর বাবলা ভাইয়ের কাছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। সুতরাং এদের এই সমস্ত দৌড় ঝাঁপেও কোন লাভ হবেনা।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আপনাদের যদি কোন বক্তব্য বা অভিযোগ থাকে আপনারা যদি জনগনের জন্য রাজনীতি করেন তাহলে জনগনকে অভিযোগ দিবেন। সমস্ত পৃথিবী ঘুরে বিদেশীদের কাছে অভিযোগ দিচ্ছেন ওরা কি দেশে এসে ভোট দিবে?

Tags: সেমি লিড
Previous Post

ফল, সবজি ও মাছ কীটনাশক-ফরমালিন মুক্ত করবে ‘কার্বন গ্রিন’

Next Post

দুই বছর বাদে ফিরলেন স্টেইন, নেই মিলার

Next Post

দুই বছর বাদে ফিরলেন স্টেইন, নেই মিলার

দেশের রাজনীতি নিয়ে বিদেশে ধর্নার সংস্কৃতি বন্ধ হোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT