চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণিমার কারণে দুই দিন ধরে জন্মদিন পালিত হচ্ছে: ইমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 28, মে 2021
in বিনোদন
A A
বাংলাদেশি যুবক ইমন প্রকৃতির মাঝে জন্মদিন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক ইমনের জন্মদিন ২৮ মে। কিন্তু সোশাল মিডিয়ায় একদিন আগে থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন! ফোন ও খুদেবার্তায় উইশ আসতে থাকে। শুরুতে অবাক হয়েছিলেন ইমন! মনে মনে বলছিলেন, একদিন আগেই কেন এমন হচ্ছে?

এরপর ফেসবুকে ঢুকে দেখেন ম্যাসেঞ্জার ভরে গেছে জন্মদিনের শুভেচ্ছাবার্তায়! পরে দেখেন নায়িকা পূর্ণিমা একদিন আগেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার ফেসবুকে, আর সেটা দেখে অন্যরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছেন!

দুজন ব্যক্তি সেলফি তুলছেন, হাসিমুখে, খোলা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইমন বলেন, পূর্ণিমা মজা করে একদিন আগেই তার ফেসবুকে আমাকে নিয়ে পোস্ট করে উইশ করায় সবাই ধরে নিয়েছে ওইদিনই আমার জন্মদিন। গতকাল যেমন উইশ পেয়েছি, আজ জন্মদিনের দিনেও একইভাবে উইশ পাচ্ছি। তাই পূর্ণিমার কারণে এবার আমার জন্মদিন দুই দিন ধরে পালিত হচ্ছে ( হা হা হা…)।

প্যান্ডামিকের কারণে আগের বছরের মতো এবার জন্মদিনেও বিশেষ কোনো আয়োজন রাখছেন না বলে জানালেন ইমন। তিনি বলেন, সন্ধ্যার দিকে বোনের বাসায় যাবো। জন্মদিনের প্রথম প্রহরে বাসায় আমার স্ত্রী সন্তান কেটে কেটেছে। এছাড়া বিশেষ কোনো প্ল্যান নেই। সারাদিন বাসাতেই ছিলাম। আসলে ছোটবেলায় ঘটা করে জন্মদিনে কেট কাটা হতো। এদিনের জন্য অপেক্ষা করতাম। মনে হতো কবে বড় হবো। কিন্তু এখন মনে হয়, প্রতিবার জন্মদিন মানে একটি করে বছর জীবন থেকে চলে যাচ্ছে। প্রাপ্তি অপ্রাপ্তি ভাবায়।

পুরুষের ছবি, তিনি একটি মোটরসাইকেল চালাচ্ছেন, পেছনে গ্রাম্য পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ মডেলিং দিয়ে শুরু ইমনের ক্যারিয়ার। বাংলালিংকের এক বিজ্ঞাপন দিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপর দেশের টপক্লাস মডেল হিসেবে কাজ করেন কয়েক বছর। পরে নাটক থেকে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে আসেন চলচ্চিত্রে। তখন থেকে মনযোগী হয়েছেন সিনেমায়। তার প্রায় অর্ধশত সিনেমা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। হাতে আছে বীরত্ব, বিয়ে আমি করবো না, কানামাছি, আগামীকাল নামের সিনেমাগুলো।

ইমন বলেন, অনেকদিন ধরে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। করোনার কারণে সবকিছু থেমে আছি। আমিও দুমাস ধরে শুটিং করিনা। বর্তমানে ‘প্রেম পিরিতির বন্ধু’ নামে অপু বিশ্বাসের একটি সিনেমার শুটিং চলছে। এই সিনেমাটি আমার করার কথা ছিল। করোনার কারণে করতে পারিনি। তাছাড়া চুল ছেঁটে ফেলেছি। সবকিছু মিলিয়ে কাজটি ছেড়ে দেই। কিন্তু শিগগির শুটিংয়ে নামবো। অবসরে থেকে অনেক নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো নিয়ে আগামীতে কাজ করবো। আশা করবো ভালো কিছু বয়ে আনবে।

Tags: অভিনয়অভিনেতাজন্মদিননায়কনায়িকালিড বিনোদনশাকিব খানশিল্পীসহশিল্পী
Previous Post

অপেক্ষায় রাখলেন সাকিব

Next Post

বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

Next Post
বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন অনুষ্ঠানে সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি ফার্মা লিমিটেড’ উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT