চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষায় রাখলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 28, মে 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ফিল্ডিং করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক উইকেট পেলেই উঠে যেতেন চূড়ায়। মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে দেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বনে যেতেন সাকিব আল হাসান। সেটির অপেক্ষা আপাতত দীর্ঘ হল।

বড় অর্জনের হাতছানি সামনে রেখেও সাকিব থাকলেন উইকেটশূন্য। শুক্রবার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০ ওভারে ৪৮ রান দিয়েছেন বাঁহাতি স্পিনার। লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার উইকেট পাওয়ার সুযোগ তৈরি করলেও আফিফ হোসেনের হাত থেকে ক্যাচ পড়ায় সাফল্য সম্ভব হয়নি।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে। শীর্ষে উঠতে সাকিবকে অপেক্ষা করতে হবে সে পর্যন্ত।

বাংলাদেশের হয়ে ওয়ানডে সংস্করণে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন মাশরাফী। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এ পেসারকে ছুঁয়ে ফেলেছেন সাকিব।

মাশরাফী ও সাকিবের উইকেট ২৬৯টি করে। দেশের হয়ে ২১৮ ম্যাচে মাশরাফী উইকেট নেন ২৬৯টি। ২১২ ম্যাচে সাকিবের দখলেও ২৬৯ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টাইগার স্পিনার তিন উইকেট নিয়ে ছুঁয়ে ফেলেন নড়াইল এক্সপ্রেসকে।

আন্তর্জাতিক ওয়ানডেতে মাশরাফীর উইকেট অবশ্য ২৭০টি। এশিয়া একাদশের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে একটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের শীর্ষে মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি অফস্পিনার ৩৫০ ম্যাচে নিয়েছেন ৫৩৪ উইকেট।

Tags: তামিমতাসকিননাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

করোনায় আরও ৩১ জনের মৃত্যু

Next Post

পূর্ণিমার কারণে দুই দিন ধরে জন্মদিন পালিত হচ্ছে: ইমন

Next Post
বাংলাদেশি যুবক ইমন প্রকৃতির মাঝে জন্মদিন উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণিমার কারণে দুই দিন ধরে জন্মদিন পালিত হচ্ছে: ইমন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT