চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ নয়, তারা আসলে ‘ডাকাত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ
A A

দেশের বিভিন্ন জায়গায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যাংকের গ্রাহকদের অপহরণ করে অর্থ ছিনিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

র‌্যাব বলছে, সম্প্রতি রাজধানীর উত্তরার ডিবি পরিচয়ে আট লাখ টাকা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত তারা। আটক ব্যক্তিরা হলেন; মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু (৪২), মো. নূর আমিন মোল্লা (৩১) ও মোঃ সজিব আহম্মেদ (২৬)।

এসময় তাদের কাছ থেকে আট লাখ টাকাসহ অস্ত্র, ওয়াকিটকি ও ডিবি পুলিশের ষ্টিকারযুক্ত প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন, গত ২১ অক্টোবর দুপুরে ভিকটিম মো. মোস্তফা জামান পূবালী ব্যাংকের বিমানবন্দর শাখা থেকে তাদের কোম্পানির জন্য সাত লাখ ৬৫ হাজার টাকা তোলেন। পরে ওই টাকা নিয়ে আইএফআইসি ব্যাংকের উত্তরা শাখায় জমা দিতে যাওয়ার সময় উত্তরা ১নম্বর সেক্টরের ১২নম্বর রোডের মাথায় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন ব্যক্তি তাকে ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যায়।

‘‘প্রাইভেটকারে উঠানোর পর ডাকাতরা ভিকটিমের চোখ বেঁধে তাকে ব্যাপক মারধর করে। তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সাত লাখ ৬৫ হাজার টাকা ডাকাতি করে উত্তরা ১০নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের পাশে রাস্তায় মোস্তফাকে ফেলে চলে যায়।

সোমবার রাত সাড়ে নয়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ঢাকা বিমানবন্দর থানার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান গেইটের বিপরীত পাশে সাইটডিস রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে ডাকাতদের আটক করে র‌্যাব।’’

সারওয়ার বিন কাশেম বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় আটকেরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাত দলটির স্থায়ী সদস্য আট থেকে দশজন। গত বছর থেকে তারা ডাকাতি চক্র গড়ে তোলে। পলাতক আসামী শ্যামল ওরফে সবুজ ওরফে সুলতান ও আটক মিজানুর রহমান ওরফে বাচ্চু এই ডাকাত দলের মূল হোতা। এই দুইজন মিলে ডাকাত দলটিকে নিয়ন্ত্রণ করে।

‘‘এই অপরাধী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত নানাবিধ অপরাধের সাথে যুক্ত। ডিবি পুলিশ পরিচয়ে তারা ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে থাকে। এই অপরাধী চক্রটি নিজেদেরকে ডিবি পুলিশ হিসেবে উপস্থাপন করতে ডিবি জ্যাকেট, ওয়াকিটকি ইত্যাদি ব্যবহার করে থাকে।’’

তিনি আরও বলেন, এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের গ্রাহকদের অপহরণ ও অর্থ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে নানাবিধ কৌশল অবলম্বন করে থাকে। প্রথমত তাদের দলের দুই বা একজন সাধারণ ছদ্মবেশে ব্যাংকের বাহিরে, কয়েকজন গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকের ভেতরে এবং মূল দলটি প্রাইভেটকার নিয়ে সুবিধাজনক স্থানে অপেক্ষা করতে থাকে।

‘‘পরে তারা সুবিধাজনক গ্রাহকদের শনাক্ত করতে চেষ্টা করে। যে গ্রাহক বেশি টাকা উত্তোলন করে কিন্তু নিজস্ব গাড়ি নেই সাধারণত তাদেরকে টার্গেট করে থাকে চক্রটি। গ্রাহক ব্যাংক থেকে বের হলে ভেতরে ছদ্মবেশী ডাকাত বাইরে এসে ইশারায় বা মোবাইলে টাগের্ট গ্রাহককে বুঝিয়ে দেয়। পরে প্রাইভেটকারে থাকা ডাকাতরা জায়গা সময় বুঝে গ্রাহকের সামনে গাড়ির গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে তুলে নিয়ে চোখ বেঁধে মারধর করতে থাকে, এক পর্যায়ে ব্যাংক থেকে তোলা টাকা ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীকে রাস্তায় ফেলে দেয়।’’

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘‘আটক মিজানুর রহমান ওরফে বাচ্চুকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অপরাধী চক্রের মূল হোতা। আগে সে একটি বেসরকারি ফার্মে চাকুরী করত।সে পলাতক আসামী শ্যামলকে নিয়ে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গঠন করে। ডাকাতির জন্য সে টার্গেট নির্ধারণ করত এবং ডাকাতির সময় ডিবি অফিসার এর ন্যায় বেশভূষা ধারণ করত। ডাকাতি করে প্রাপ্ত টাকা সে নির্দিষ্ট হারে অন্যান্যদের মধ্যে বন্টন করত।বাচ্চু এখন পর্যন্ত দশ থেকে বারোটি ডাকাতি করেছে।

আরেক ডাকাত নূর আমিন মোল্লাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন প্রাইভেটকার চালক। সে রাজধানী ঢাকায় রেন্ট এ কারে গাড়ি চালাত। সে ডাকাতি করার জন্য জব্দ করা প্রাইভেটকারটি ভাড়ায় নিয়ে আসত। সে পলাতক আসামী শ্যামলের মাধ্যমে উক্ত ডাকাত দলে যোগ দেয়। ডাকাতি করে নূর আমিন ২০ হাজার টাকা পেতেন।’’

তিনি জানান, আটক আরেক ডাকাত সজিব আহম্মেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মূলহোতা মিজানের প্রধান সহযোগী হিসেবে কাজ করে। সে আগে প্রাইভেটকার চালাতেন। এক মাস আগে সে চাকরি ছেড়ে দিয়ে ডাকাত দলে যোগ দেয়। সে প্রথমে টার্গেট নির্ধারণ করে এবংভুক্তভোগীকে গাড়িতে উঠাতেন। প্রতি ডাকাতিতে সজিব ৩০ হাজার টাকা পেতেন।

Previous Post

এই শহরের মেয়েদের সংকটের গল্পগুলো দেখতে পারবেন দর্শক: স্পর্শিয়া

Next Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Next Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ব্যাচেলরদের নিশ্চিন্ত আবাস সুপার হোস্টেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT