চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই শহরের মেয়েদের সংকটের গল্পগুলো দেখতে পারবেন দর্শক: স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ১১টি ভিন্ন ভিন্ন গল্পে নির্মিত হয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বিশ্ব সিনেমায় এমন গল্প থাকলেও বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হলো অমনিবাস চলচ্চিত্র।

১১ গল্পের ১১ নির্মাতা। সেখানে আছেন প্রায় অর্ধশত জনপ্রিয় শিল্পী। তাদের একজন অর্চিতা স্পর্শিয়া, চলচ্চিত্রটি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি।

১১ গল্পের মধ্যে ‘চেয়ার্স’ নামের একটি গল্পে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন শাওকী। চ্যানেল আই অনলাইনকে ‘চেয়ার্স’ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন:  ঢাকার মেয়েদের ক্রাইসিস নিয়ে ‘চেয়ার্স’-এর গল্প। একেবারে ঢাকার চালচিত্র উঠে আসবে এখানে। দুজন মেয়েকে দেখানো হয়েছে, তাদের একজন আমি। ঢাকায় বসবাস করে ছেলেরা অনেককিছু করতে পারে। কিন্তু মেয়েদের ইচ্ছে থাকার পরেও সেগুলো করতে পারেনা। মূলত আমার মধ্য দিয়ে এই শহরের মেয়েদের সংকটের গল্পগুলো দেখতে পারবেন দর্শক।

তার চরিত্রটি নিয়ে স্পর্শিয়া আরো বলেন, রাজধানীর পথ দিয়ে একজন ছেলে গেলে মানুষ অন্যভাবে তাকায় না। কিন্তু একজন মেয়ে যদি একা যায় তবে মানুষ ভিন্নভাবে দেখে। তার অনেককিছুর শিকার হতে হয়। এমন ছোটছোট বিষয় ফুটে উঠবে ‘ইতি, তোমারই ঢাকা’য়। আমি এখানে কাজ করে খুব হ্যাপি!

স্পর্শিয়া জানান, এ গল্পে আরেকজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তানিন তানহা। আর ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। দেশে প্রথমবারের মতো নির্মিত এ ধরণের কাজের অংশ হতে পেরে স্পর্শিয়া নিজেকে ‘ভাগ্যবান’ বলে মনে করছেন।

‘ইতি তোমার ঢাকা’ নিয়ে মুগ্ধ স্পর্শিয়া। বললেন:  এটি পুরোপুরি ভিন্ন জনরার সিনেমা। এ ধরণের সিনেমা আরও হওয়া উচিত। ১১ জন নির্মাতা কাজ করেছেন। তারা বলতে গেলে নতুন। তাদের কাজের সুযোগ পাওয়ার চমৎকার একটি মাধ্যম।

স্পর্শিয়া অভিনীত প্রথম কোনো কাজ, যা বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। আর এ কারণেও ছবটি নিয়ে তার উচ্ছ্বাস যে কারো চেয়ে বেশী বলে জানান!

ঢাকার চিত্র নিয়ে যে ১১জন তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’ তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Tags: অর্চিতা স্পর্শিয়াইতি তোমারই ঢাকাকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতানিম নূরমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
Previous Post

অনুশীলনে ব্যাটিংয়ে মনোযোগী মুশফিক, কিপিংয়ে লিটন

Next Post

পুলিশ নয়, তারা আসলে ‘ডাকাত’

Next Post

পুলিশ নয়, তারা আসলে ‘ডাকাত’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT