চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ হাজার ৬০৪ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:05 পূর্বাহ্ন 14, অক্টোবর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের (রিশিডিউলিং) সুবিধা নিয়ে ১৩ হাজার ৩০৭ ঋণ খেলাপি তাদের ১৯ হাজার ৬০৪ কোটি টাকার ঋণ নিয়মিত করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থমন্ত্রীর সুপারিশে গতবছরে ১৬ মে ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট-সংক্রান্ত বিশেষ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

গত ডিসেম্বর পর্যন্ত মন্দমানে খেলাপি ঋণ মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টের বিপরীতে ১০ বছরের জন্য পুনঃতফসিলের সুবিধা দেয়া হয়। এক্ষেত্রে সর্বোচ্চ সুদহারের সীমা ঠিক করে দেয়া হয় ৯ শতাংশ। পুনঃতফসিলের আগে গ্রাহককে সুদ মওকুফ সুবিধাও দেয়া যাবে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে বলা হয়।

প্রজ্ঞাপনের ওপর উচ্চ আদালতের দু’দফা স্থগিতাদেশের কারণে আবেদন কার্যক্রম অনেক দিন বন্ধ ছিল। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের আপিলের প্রেক্ষিতে এ সুবিধা নিতে আবেদনের সময় কয়েক দফা বাড়িয়ে দেয়া হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধায় ঋণ নিয়মিত করার সুযোগ পান ঋণ খেলাপি গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পুনঃতফসিল ও এককালীন এক্সিট নীতিমালার আওতায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের খেলাপি গ্রাহকরা নির্দিষ্ট সময় পর্যন্ত ২০ হাজার ৭০৩টি আবেদন করেন। এর মধ্যে ঋণ পুনঃতফসিল সংক্রান্ত আবেদন পড়েছিল ১১ হাজার ২৬৪টি।

আর এককালীন এক্সিট-সংক্রান্ত আবেদনের সংখ্যা ৯ হাজার ৪৩৯। এসব আবেদনের মধ্যে এখন পর্যন্ত ১৩ হাজার ৩০৭টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ১৯ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকা।

এর মধ্যে ৭ হাজার ৩২৮ জন গ্রাহক ঋণ পুনঃতফসিল সুবিধায় ১৮ হাজার ২০২ কোটি ৮৮ লাখ টাকার ঋণ নিয়মিত করেছে। ৫ হাজার ৯৭৯ জন খেলাপি গ্রাহক এককালীন এক্সিট সুবিধার আওতায় ১ হাজার ৪০১ কোটি ৯২ লাখ টাকা নিয়মিত করেছে।

আর ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট-সংক্রান্ত বিশেষ সুবিধা দিয়ে ব্যাংকগুলোর আদায় করা ডাউন পেমেন্টের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৪৭ কোট ৭৮ লাখ টাকা।

এদিকে বিশেষ এ সুবিধার কারণে চলতি বছরের মার্চে খেলাপি ঋণ কমে দাঁড়ায় ৯২ হাজার ৫১০ কোটি টাকায়। তবে নানা সুবিধার পরও জুন প্রান্তিকে আবারও বেড়েছে খেলাপি ঋণ।

খেলাপি ঋণের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৪৯ হাজার ৭২৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৯৬ হাজার ১১৬ কোটি টাকা, যা মোট ঋণের ৯ দশমিক ১৬ শতাংশ।

Tags: ঋণ পুনঃতফসিলখেলাপি ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক
Previous Post

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ডিপ্লোমা নম্বর যোগ হবে

Next Post

উচ্চতা ও বলিভিয়া জয় করে ফিরছে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা খেলোয়াড়রা গোলের পর একে অপরকে জড়িয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চতা ও বলিভিয়া জয় করে ফিরছে আর্জেন্টিনা

ব্রাজিলের ফুটবলার নেইমার গোলের জন্য দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের হ্যাটট্রিকে উড়ল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT