চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চতা ও বলিভিয়া জয় করে ফিরছে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 পূর্বাহ্ন 14, অক্টোবর 2020
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা খেলোয়াড়রা গোলের পর একে অপরকে জড়িয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫০০ মিটার উচ্চতায় ফুটবলারদের বধ্যভূমি হিসেবে পরিচিত লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়ামে ফুটবলের পাশাপাশি মেসি-মার্টিনেজদের ফুসফুসের পরীক্ষার নেয়ার অপেক্ষায় ছিল বলিভিয়া। পরীক্ষায় উতরে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে উচ্চতা ও লা ভার্দেদের হারিয়ে ফিরছে আলবিসেলেস্তেরা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মঙ্গলবার রাতে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রায় ১৫ বছর পর দেশটির মাটিতে জয়ের দেখা পাওয়া মেসিরা টানা নয় ম্যাচে অপরাজিত থাকল।

লা পাজে খেলতে গেলে অতিথি ফুটবলারদের সবার আগে চিন্তায় আসে নিজেদের ফুসফুস বাঁচানোর কথা! বিশাল উচ্চতার এ শহরে নিজেদের সাধারণ খেলাতো দূরের কথা, অক্সিজেনের অভাবে খেলোয়াড়রা করতে থাকেন হাঁসফাঁস।

এই কারণে বলিভিয়ানদের নামে আড়ালে আবডালে ‘ফুসফুসখেকো’ বলে একটা কুখ্যাতি তৈরি হয়ে গেছে! মাঠে খেলা বাদ দিয়ে অক্সিজেন নেয়ার জন্য ফুটবলারদের দৌড়াদৌড়ি এখানে সাধারণ এক বিষয়।

ব্রাজিলের কাছে ৫-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই শুরু করা বলিভিয়া সেখানে শুরুতে এগিয়েও যায়। মার্সেলো মোরেনো স্বাগতিকদের লিড এনে দেন ম্যাচের ২৪ মিনিটে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগেরদিন বলেছিলেন এই মাঠে হার এড়ানোই হবে জয়ের সমান। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক বলিভিয়া তো হারানোর চাপেই ফেলে দেয় তার দলকে। গুছিয়ে নিতে কিছুটা সময় লাগে মেসিদের।

ধীরে ধীরে লাগাম টানতে থাকে আর্জেন্টিনা। কয়েকটি সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধের শেষ সময়ে আসে সাফল্যও। সমতা ফেরানো গোলটি করেন লৌতারো মার্টিনেজ।

মধ্যবিরতির পর ফিরেও ভালো খেলার ধারা ধরে রাখে অতিথিরা। মেসির একটা ফ্রি-কিক বারে বাতাস দিয়ে চলে যায়। মার্তিনেজ প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও সুযোগ হাতছাড়া করেন। খানিক বাদে মেসির ক্রসের পর গোলরক্ষককে আবারও একা পেয়ে একইভাবে জাল খুঁজে নিতে পারেননি তিনি।

আর্জেন্টিনা তখন জয়সূচক গোলের জন্য মরিয়া। সেটির দেখা মেলে ৭৯ মিনিটে। মেসির বানিয়ে দেয়া বল মার্তিনেজের পা ঘুরে বদলি জোয়াকুইন কোরেয়ার কাছে যায়। জালে জড়াতে ভুল করেননি তিনি। জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022বলিভিয়াবিশ্বকপ বাছাইমেসিলা পাজলিড স্পোর্টস
Previous Post

১৯ হাজার ৬০৪ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত

Next Post

নেইমারের হ্যাটট্রিকে উড়ল ব্রাজিল

Next Post
ব্রাজিলের ফুটবলার নেইমার গোলের জন্য দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের হ্যাটট্রিকে উড়ল ব্রাজিল

ঢাকা শহরে খোলা আউটডোর ক্যাফে ও রেস্তোরাঁর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দ্বিতীয় সংক্রমণের তীব্রতায় আবারও ইউরোপে লকডাউন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT