‘পিকু’ ছবি মুক্তির দুই বছর পুর্তিতে নস্টালজিক হয়ে পড়লেন দীপিকা পাড়ুকোন। ছবিতে দীপিকা ‘পিকু’ চরিত্রে অভিনয় করেন। দীপিকা সেই দিনগুলোকে স্মরণ করে বলেন, ‘আমার অভিনয়জীবনের একটি গুরুত্বপুর্ণ চরিত্র পিকু। ভীষণ মিস করছি সেই দিনগুলোকে।’
ছবির শুটিং চলার সময় তোলা কিছু ছবি কোলাজ করে ভিডিও আকারে তার ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেন। আর তাতে ক্যাপশন দেন, ‘দুই বছর এবং বে-হিসেবী স্মৃতি। তোমাকে মিস করছি পিকু।’
৩১ বছর বয়সী এই অভিনেত্রী পিকু ছবিতে একজন স্বাধীনচেতা মেয়ের চরিত্রে অভিনয় করেন। আর চরিত্রটিও ছিল ভীষণ বাস্তববাদী। যে তার বাবার শিশুসুলভ আচরণে ভীষণ বিরক্ত হয়। বাবা-মেয়ের জীবনের প্রতিদিন ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা নিয়ে ছবির গল্প।
বাবার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে আরও অভিনয় করেছেন ইরফান খান। ডেকান ক্রনিকল।









