চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসসি’র সদস্য হিসেবে শপথ নিলেন গোলাম ফারুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন সিনিয়র সচিব (অবসরোত্তর ছুটি ভোগরত) এস এম গোলাম ফারুক।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এস এম গোলাম ফারুককে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন।

গত ৪ সেপ্টেম্বর এস এম গোলাম ফারুককে পিএসসি’র সদস্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রনালয়।

এস এম গোলাম ফারুক সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবের দায়িত্বে থেকে অবসরোত্তর ছুটিতে যান। এর আগে তিনি পল্লী, উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এস এম গোলাম ফারুক ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। ১৯৬০ সালের ১ জুন শরীয়তপুরে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ ও ১৯৮২ সালে যথাক্রমে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রী অর্জন করেন।

Tags: গোলাম ফারুকপিএসসিশপথসদস্য
Previous Post

দুয়োর বৃষ্টিতে নাকাল নেইমার

Next Post

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল

Next Post

'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিক্ষোভ মিছিল

সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে'র অনুকরণে বিজ্ঞাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT