চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র অনুকরণে বিজ্ঞাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

অস্কারজয়ী বাঙালি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’। ১৯৮০ সালের শেষে মুক্তি প্রাপ্ত ওই চলচ্চিত্রটির সকল সংলাপ ছড়া আকারে করা হয়েছিল। রূপকের আশ্রয়ে সেখানে বিভিন্ন ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছিল। তৎকালীন আলোচিত ‘হীরক রাজার দেশে’র অনুকরণে এবার নির্মিত হলো বাংলাদেশের একটি বিজ্ঞাপন। 

‘হীরক রাজার দেশে’র অনুকরণে বিজ্ঞাপনটি বানিয়েছেন নির্মাতা মাহমুদ মাহিন। যেখানে দেখা যাবে শামীম হাসান সরকার, নাদিয়া মিম, রহমত আলী, আনন্দ খালেদসহ অনেককে।

এই বিজ্ঞাপনে শামীম হাসান সরকারকে দেখা যাবে তিনি হারভেস্টার চালাচ্ছেন। জানালেন, আগে তার এটা চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। শুটিং করেছেন ময়মনসিংহ এবং টাঙ্গাইল এলাকায়। সেখানে মাঠে গিয়েই তিনি অল্প সময়ের মধ্যে হারভেস্টার চালানো শিখেছেন। বললেন, শুটিং ইউনিটের কয়েকজন আমাকে হেল্প করায় কোনো সমস্যা হয়নি।

শামীম বলেন, মাঝেমধ্যেই বিজ্ঞাপনে করি। প্রায় দুমাস পর নতুন এই বিজ্ঞাপনে (ওভিসি) কাজ করলাম। এখানে সংলাপ বলা হয়েছে ছন্দে ছন্দে। গল্পটা এখন বললে মজাটাই মাটি হয়ে যাবে। কাজটি দেখে দর্শক মজা পাবেন। আমার বিশ্বাস, পণ্যটিরও প্রচার বাড়বে।

নির্মাতা মাহমুদ মাহিন চ্যানেল আই অনলাইনকে বললেন, বেশিরভাগ বিজ্ঞাপনের গল্প ও পণ্যে মিল খুঁজে পাওয়া যায় না। হীরক রাজার দেশে’র অনুকরণে নতুন এই বিজ্ঞাপনে একেবারে ইউনিক কিছু দেখাতে চেয়েছি। গল্পের ধরণ, মেকিং সবকিছুতেই নতুনত্ব পাওয়া যাবে। বিজ্ঞাপন নাকি অন্যকিছু, প্রথম দেখে কেউ বুঝতে পারবে না।

তিনি বলেন, এক মিনিটের বিজ্ঞাপনে রাজা, রাজপ্রাসাদ, রাজকন্যা, রাজ্যের কৃষকদের অবস্থা সবকিছুই দেখানো হয়েছে। সবশেষে এসে এখানে মজার মাধ্যমে একটি ম্যাসেজ দিয়েছি। শিগগির বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসবে।

Tags: এসিআইনাদিয়া মিমবিজ্ঞাপনরহমত আলীলিড বিনোদনশামীম হাসান সরকারসত্যজিৎ রায়হীরক রাজার দেশে
Previous Post

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল

Next Post

৩৬তম বিসিএসে সেরা ৫ পুলিশ কর্মকর্তার গল্প

Next Post

৩৬তম বিসিএসে সেরা ৫ পুলিশ কর্মকর্তার গল্প

বান্দরবানের রুমায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ ব্যক্তি অপহরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT