চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ আটক ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 01, জানুয়ারি 2019
in খাগড়াছড়ি, জনপদ
A A

খাগড়াছড়ি জেলার দুর্গম লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও গুলিসহ দুই ইউপিডিএফ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে উপজেলার রাইন্ন্যামাছড়া নামক এলাকা থেকে গুইমারা সেনা রিজিয়নের সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলো লক্ষীছড়ির রাইন্ন্যামাছড়ার বিজয় কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমা (২০) ও রাদিমোহন চাকমার ছেলে দিপঙ্কর চাকমা (২২)।

গোয়েন্দাসূত্রের বরাতে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রসিত গ্রুপের মনোনীত স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে হেরে গেছে। নির্বাচনের ফলাফলে আশাহত নির্বাচন পরবর্তী সহিংসতার পরিকল্পনা করে তারা।

এমন খবর পেয়ে সেনা সদস্যরা এ দু’জনকে আটক করে। এসময় আরো দুই জন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি অস্ত্র, ১টি ম্যাগজিন, ৫৩ রাউন্ড গুলি, ১টি পোচ, ১টি সিলিং, ১টি দা, ২টি অবৈধ চাঁদা আদায়ের রশিদসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী বলে দাবি করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের লক্ষীছড়ি পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

Tags: অস্ত্র উদ্ধারইউপিডিএফএকাদশ জাতীয় নির্বাচনখাগড়াছড়িসন্ত্রাসী আটক
Previous Post

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন কাতারের আমির

Next Post

এক বছরে ইমরানের ৯ কোটি ভিউ!

Next Post

এক বছরে ইমরানের ৯ কোটি ভিউ!

হিম দিনে সুনীল হেমা মেহজাবিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT