চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিম দিনে সুনীল হেমা মেহজাবিন

তানভীর আশিক by তানভীর আশিক
6:12 অপরাহ্ন 01, জানুয়ারি 2019
in ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

দ্যুতি তার লাবণ্যপ্রভার

গীত তার কণ্ঠে লালিত সুর

টেলিভিশনের পর্দা থেকে মুঠোর সেলফোনে; অগণিত দর্শক যাতে মুগ্ধ, তিনি মেহজাবিন।মেহজাবিন চৌধুরী। হাজারো দর্শকের মননে ও মগজে জায়গা নিয়েছেন এই লাক্স চ্যানেল আই সুপারস্টার। শুধু রূপে নয়, গুণেও অনন্য। জানেন অভিনয়, জানেন নাচ। নতুন বছরের প্রথম দিনে চ্যানেল আই ভবনে আসেন তিনি। যেন এক নীল পাখি।

নীলে অনন্যা মেহজাবিন

জানতে চাইলাম, ‘এই সময়ের ব্যস্ততম মানুষ বললে কি খুব ভুল হবে?’ হাসলেন তিনি। মনে পড়লো কবিতার চরণ: হাসি তার জাদুর আধার, মুগ্ধ যুবক জানে মোহন বাসর কী যাতনার! জানালেন, আগামী ভ্যালেন্টাইনস ডে মানে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোন অবসর নেই। টানা কাজ করতে হবে।

হাসি তার জাদুর আধার

২০০৯ এ শুরু, ২০১৯ এ এসে মেহজাবিন টেলিভিশনে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। বলা যায় দারুন পারফরম্যান্স। নিজের জায়গাটি পোক্ত করে নিয়েছেন নিজের যোগ্যতায়। কাজ সেও তো এক সাধনাই। এ সাধনাতে প্রায় এক দশক জুড়ে তিনি গড়েছেন অনিন্দ্য এক আসন।

নাকে তার শিশির কণার মতো নাকফুল

মাঝ পৌষে শীত শীত এক দুপুর জুড়ে আছে চ্যানেল আইয়ের ছাতিমতলায়। ছাতিমপাতা গলে সোনালি রোদ ছুঁয়ে যায় মেহজাবিনকে। জানতে চাই, নতুন এই বছরের পরিকল্পনা কী? একটু ভাবেন। তারপর স্বভাবসুলভ হেসে জানান, নতুন দিনে নতুন জীবনের প্রত্যাশাতো থাকেই। মানুষতো আর ভবিষ্যত বলতে পারে না, প্রত্যাশাটুকুই। ভালো কিছু করতে চাই, নতুন কিছু।

রোদের সোনালি আভায় মেহজাবিন

চুল ঠিক করতে গিয়ে রিনঝিন শব্দ তোলে কানের দোলে। সেখানেও নীলের ছটা। শেষ প্রশ্ন ছুড়ি তাকে, মেহজাবিন, এই জীবন তবে কেমন? ব্যস্ততা নিয়ে এবার তার যাবার পালা। তারপরও ঘাড় ঘুরিয়ে তাকান। হেসে বলেন, সুন্দর, খুব সুন্দর।

 

Tags: এমহোমচ্যানেল আইচ্যানেল আই অনলাইনমডেল মেহজাবিনমেহজাবিন চৌধুরীলিড মাল্টিমিডিয়া
Previous Post

এক বছরে ইমরানের ৯ কোটি ভিউ!

Next Post

১২ দিনের ব্যবধানে আরেক যমজ শিশুর জন্ম

Next Post

১২ দিনের ব্যবধানে আরেক যমজ শিশুর জন্ম

নতুন বছরে চমকের অপেক্ষায় বার্সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT