চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানিতে ডুবে প্রতিদিন ৪০ শিশুসহ গড়ে ৫২ জনের মৃত্যু: গবেষণা তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 24, নভেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পানি থেকে উঠে আসার জন্য ছুটে আসা মানুষের হাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রতিবছর ১৯ হাজার ২০০ জন পানিতে ডুবে মারা যায়। এই হিসাবে প্রতিদিন গড়ে ৫২ জনের মৃত্যু হয় পানিতে ডুবে। এদের মধ্যে শিশু ৪০ জন।

বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশের (সিআইপিআরবি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে মৃত্যুবরণ করে ১৯ হাজার ২০০ জন যার মধ্যে, ৫ বছরের কম বয়সী ১০ হাজার এবং ১০ বছরের কম বয়সী ৪ হাজার ৫০০ জন। এই হিসাবে প্রতিদিন গড়ে ৫২টি শিশুর মৃত্যু হয় পানিতে ডুবে। বাকি ৪ হাজার ৭০০ জন কিশোর ও বয়স্ক।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশের ভাসা প্রজেক্টের শিশুদের প্রারম্ভিক বিকাশ বিশেষজ্ঞ রেহানা পারভীন চ্যানেল আই অনলাইনকে বলেন, অধিকাংশ পানিতে ডুবে মৃত্যুর ঘটনা সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে ঘটে, যখন মা বা শিশু পরিচর্যাকারী সাংসারিক কাজে ব্যস্ত থাকে।

তিনি জানান, বাড়ি থেকে প্রায় ২০ মিটার বা ৪০ কদমের মধ্যে অবস্থিত পুকুর বা ডোবায় ৮০ শতাংশ পানিতে ডুবার ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, পানিতে ডুবে শিশুমৃত্যু দ্রুত কমাতে হলে প্রয়োজন কিছু প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা। এর মধ্যে যাদের বয়স পাঁচ বছরের কম তাদের তত্ত্বাবধানে রাখতে হবে। সে জন্য ডে-কেয়ার সেন্টার বা দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা দরকার।

বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্স বাংলাদেশের (সিআইপিআরবি) পরিচালক ডা. আমিনুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পানিতে ডুবে শিশুমৃত্যুর এই ব্যাপকতার মূল কারণ হলো শিশুর পরিচর্যাকারীর সার্বক্ষণিক নজরদারির অভাব, বাড়ির আশেপাশে পুকুর, ডোবা ও অন্যান্য জলাধারের আধিক্য ও সচেতনতার অভাব।’

ঢাকা মহানগর উত্তর আ.লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ
ডা. আমিনুর রহমান

‘আমাদের দেশের গ্রাম-গঞ্জের মানুষরা ফসল আবাদে জমিতে বেড়া দিবে যাতে গরু-ছাগল ফসল নষ্ট না করে, কিন্তু বাড়ির পাশের পুকুরটি সুরক্ষিত করবে না।’

ডা. আমিনুল বলেন, ‘দেশে সিআইপিআরবি প্রথম পানিতে ডুবে শিশুমৃত্যু নিয়ে কাজ শুরু করে। সিআইপিআরবি পরিচালিত এক পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে, যে সব শিশুরা ডে-কেয়ার সেন্টার (আঁচল) কার্যক্রমে অংশ নিয়েছে তাদের পানিতে ডোবার সম্ভাবনা ৮০ শতাংশ কম।’

ডা. আমিনুর রহমান বলছেন, ৫ বছরের নীচের শিশুদের প্রাতিষ্ঠানিকভাবে তত্ত্বাবধান, ৫ বছরের বেশি বয়সীদের সাঁতার শেখানো; কমিউনিটি সচেতনতা তৈরি করা ও বুদ্ধি-ভিত্তিক বিকাশ ত্বরান্বিত করা গেলে এ ধরণের দুর্ঘটনা কমে আসবে। এর মাধ্যমে প্রতিবছর পানি ডুবে মৃত্যু থেকে অন্তত ১০ থেকে ১২  হাজার শিশুকে বাঁচানো সম্ভব।

তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেউ ডুবলেও তাকে উদ্ধারের পরপর তার শ্বাস ও হার্ট চালু করার যেসব প্রাথমিক উদ্যোগ আছে সেগুলো মানুষকে শেখানো।

শিক্ষার্থীরা প্রথম সাহায্য প্রশিক্ষণ নিচ্ছে, শিশুদের জন্য জরুরি জীবনদক্ষতা. Channel i News - চ্যানেল আই নিউজ বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে,পানিতে ডুবে যাওয়া শিশুকে ওপরে উঠানোর পর তাকে সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাকশেসন) পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। সিপিআর দেয়ার পর রোগী নিজে শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করলে তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে।

সম্প্রতি গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’ আয়োজিত এক কর্মশালায় জানানো হয়েছে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে স্বাস্থ্য অধিদপ্তর জাতীয় পর্যায়ে একটি কর্মপরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও বড় প্রকল্প হাতে নিয়েছে। যেখানে দেশের ২৫ শতাংশ শিশুকে অন্তর্ভুক্ত করা যাবে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা সেখানে স্বাস্থ্য অধিদপ্তরে আলাদা করে বাজেট রাখা হয়েছে।

এসডিজি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৫-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Tags: পানিতে ডুবে শিশু মৃত্যু
Previous Post

করোনা সংক্রমণে ঝুঁকিমুক্ত বাহনের শীর্ষে মোটরসাইকেল: জনমত জরিপ

Next Post

শপথ নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

Next Post
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান শপথ গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

ক্রিকেট খেলোয়াড় আরিফুলের উদযাপন, ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ফেরার ম্যাচে নায়ক আরিফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT