চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণে ঝুঁকিমুক্ত বাহনের শীর্ষে মোটরসাইকেল: জনমত জরিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 24, নভেম্বর 2020
in বাংলাদেশ
A A
বিভিন্ন মোটরসাইকেল চালক ও যাত্রী ট্রাফিকের মধ্যে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনা সংক্রমণে ঝুঁকিমুক্ত বাহন হিসেবে মোটরসাইকেলকে সবার আগে এগিয়ে রাখছেন বিভিন্ন শ্রেণি পেশার জনগণ। একটি বেসরকারি জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

‘কোভিড-১৯ পরবর্তী বাংলাদেশে যানবাহন ব্যবহারে পরিবর্তনের সম্ভাবনা’ শীর্ষক জরিপটি পরিচালনা করেন কানাডার অন্টারিওর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক শায়লা জামাল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৩০০ স্যাম্পল সাইজের এ জরিপে অংশ নেয়া বিভিন্ন আর্থ-সামাজিক কাঠামোর প্রাতিষ্ঠানিক কর্মজীবী, শিক্ষার্থীসহ সাধারণ অংশগ্রহণকারীরা করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকিমুক্ত পরিবহন হিসেবে মোটরসাইকেলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন।

এছাড়া জরিপে আরও উঠে এসেছে, করোনাকালে বাংলাদেশের লোকজন, বিশেষত ছাত্রদের মাঝে একা বা ব্যক্তিগতভাবে চলাচলের জন্য মোটরসাইকেল, সাইকেল এবং পায়ে হাঁটার প্রবণতা বেড়েছে। এছাড়া বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহারে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকির বিষয়টিও তুলনামূলকভাবে বেশি বিবেচিত হচ্ছে।

জরিপের ফলাফলে আরও দেখা গেছে, ৭৯% মানুষের মতে কোভিড-১৯ পরিস্থিতিতে মোটরসাইকেলই অপেক্ষাকৃত নিরাপদ ও ঝুঁকিমুক্ত বাহন। মোটরসাইকেলে শারীরিক ও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। ৭৫ শতাংশেরও বেশি মানুষ মনে করেন, ঢাকায় গণপরিবহনে সামাজিক/শারীরিক দূরত্ব মেনে চলা সম্ভব নয়, তেমনি ফুটপাতেও ঝুঁকিমুক্তভাবে হেঁটে চলাচল অসম্ভব। সার্বিকভাবে নিরাপদ এবং সংক্রমণ ঝুঁকিমুক্ত পরিবহন হিসেবে মোটরসাইকেল/স্কুটি/স্কুটারই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মতামত পাওয়া গেছে।

জরিপে অংশগ্রহণকারী ৩৩ শতাংশ মানুষ আগামী এক বছরের মধ্যে মোটরসাইকেল কেনার ইচ্ছাও পোষণ করেন।

গুগল কোভিড-১৯ কমিউনিটি মোবিলিটি রিপোর্ট অনুযায়ী, করোনা সংক্রমণকালে বিশ্বব্যাপী বাস ট্রেনসহ গণপরিবহনে চলাচল ৩৬% কমে যায়। লকডাউন পরবর্তী সময়ে গণপরিবহন থেকে ব্যক্তিগত পরিবহন যেমন, প্রাইভেট কার, মোটরসাইকেল, বাইসাইকেল ব্যবহারের দিকে বেশিমাত্রায় ঝুঁকতে থাকে মানুষজন।

Tags: করোনাভাইরাসমোটরসাইকেল
Previous Post

দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা: শিল্পীরা কী ভাবছেন?

Next Post

পানিতে ডুবে প্রতিদিন ৪০ শিশুসহ গড়ে ৫২ জনের মৃত্যু: গবেষণা তথ্য

Next Post
পানি থেকে উঠে আসার জন্য ছুটে আসা মানুষের হাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে প্রতিদিন ৪০ শিশুসহ গড়ে ৫২ জনের মৃত্যু: গবেষণা তথ্য

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান শপথ গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT