চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠকের আগ্রহে ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশিত হয়েছে ছোটগল্পের শিল্প, শৈলী ও রূপান্তর বিষয়ক অনন্য এক গ্রন্থ। মোজাফফর হোসেনের ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ শীর্ষক বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনী।

ছোটগল্পের উৎসমূল থেকে আধুনিক এবং উত্তরাধুনিক হয়ে ওঠার পরিভ্রমণটা উঠে এসেছে মূল টেক্সটসহ পাঠে-বিশ্লেষণে। এ ধরনের বই বাংলাদেশে এর আগে প্রকাশিত হয়নি। ২৬টির মতো গল্প বিশ্লেষণসহ উপস্থাপন করা হয়েছে।

বিশ্বসাহিত্যে ছোটগল্পের আঙ্গিক, উপস্থাপনা ও বিষয়-বৈচিত্র্যের বাঁকবদল বোঝার জন্য পাঠকের কাছে বিশেষ কাজে দেবে গ্রন্থটি।

লেখক মোজাফফর হোসেন নতুন প্রজন্মের গল্পকার, সাহিত্য-সমালোচক ও অনুবাদক হিসেবে সমাদৃত হয়ে উঠেছেন। তার এই তিন পরিচয়েরই সাক্ষাৎ মিলবে বর্তমান গ্রন্থে।

গ্রন্থটির পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে মোজাফফর হোসেন জানালেন, গত দশ বছর ধরেই একটু একটু করে লিখে গেছেন। একটি গল্পকে কতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, তা দেখাতে চেষ্টা করেছেন।

লেখক বাছাই প্রসঙ্গে তিনি জানালেন, ছোটগল্পের বাঁকবদলে বিশ্বসাহিত্যে যাদের অবদান আছে, যারা নতুন ধরনের গল্প লেখার চেষ্টা করেছেন, তাদেরই তিনি নির্বাচন করেছেন। কারণ ছোটগল্প কতভাবে লেখা সম্ভব সেটির একটি দৃষ্টান্ত হিসেবে এই বইটিকে তিনি পাঠকের সামনে তুলে ধরতে চান।

গ্রন্থটির টার্গেট রিডার কারা হতে পারে? এমন প্রশ্নে তিনি বললেন, সববয়সী ছোটগল্পের লেখক ও পাঠক। একইসঙ্গে সাহিত্য-সমালোচক। কারণ এখানে তাত্ত্বিকভাবে সাহিত্যকে বিশ্লেষণ করার বিষয়টিও উপস্থাপিত হয়েছে।

‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ৪৫০ পৃষ্ঠা সংবলিত বইটি পাঠক কিনতে পারবেন ৫৬০ টাকায়। প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশনস।

Tags: অমর একুশে গ্রন্থমেলাঅমর একুশে গ্রন্থমেলা ২০১৭মোজাফফর হোসেন
Previous Post

নতুন মেয়াদে প্রথম বিদেশ সফরে জার্মানি-মধ্যপ্রাচ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

চারুকলায় বসন্ত বরণ

Next Post

চারুকলায় বসন্ত বরণ

ভবন নির্মাণের শর্ত শিথিল করলো রাউজক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT