চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মেয়াদে প্রথম বিদেশ সফরে জার্মানি-মধ্যপ্রাচ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফোর্বস ম্যাগাজিন-ক্ষমতাধর নারী

বৃহস্পতিবার জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরতি পথে সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) সফর করবেন তিনি।

টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

ছয়দিন ব্যাপী এ সফরে জার্মানিতে প্রধানমন্ত্রী সে দেশের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এছাড়া ইউএই সফরে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনোমিক জোন বিনিয়োগ সংক্রান্ত দু’টি সমঝোতা স্মারক সই হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন এবং এরপর আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে যাবেন। সেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার।

জার্মানিতে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দু’দিন ব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ওই দিন সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা ছাড়বেন। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর সোয়া ১ টায় মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

মিউনিখে পৌঁছার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক জার্মানির বাংলাদেশ মিশন।

সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই থাকবেন।

এরপর চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স-২০১৯) উপলক্ষে প্রধানমন্ত্রী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবিতে অবস্থান করবেন এবং এর মাঝেই ইউএই নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

Next Post

পাঠকের আগ্রহে ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’

Next Post

পাঠকের আগ্রহে ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’

চারুকলায় বসন্ত বরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT