চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ ওয়ানডে খেলতে আসছে প্রোটিয়া ইমার্জিং নারী দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে সাউথ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।

সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল মাঠে গড়াবে ম্যাচগুলো। রাখা হয়নি দিবা-রাত্রির ম্যাচ। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বাংলাদেশে এসে দুই সপ্তাহের ব্যবধানে তিনবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে প্রোটিয়া মেয়েদের। বিসিবির ওমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘সফরকারী দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও খেলবে। পাশাপাশি নতুন কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ পাব আমরা।’

বিদেশি দলের বিপক্ষে খেলার সূচি থাকায় বাংলাদেশ গেমসে এগিয়ে আনা হচ্ছে মেয়েদের ক্রিকেট। তৌহিদ মাহমুদ বললেন, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সম্মত হয়েছে। তাই আমরা ১ এপ্রিলের আগেই তিন বা চারটি দল নিয়ে সিলেটে বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট পরিচালনা করব।’

করোনাভাইরাসের কারণে একবছর পিছিয়ে আগামী ১ এপ্রিল শুরু হবে দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর বাংলাদেশ গেমস। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। মেয়েদের ক্রিকেট ছাড়াও আরও কয়েকটি ইভেন্ট আগেভাগে শুরু হয়ে যাবে।

সিলেটে মেয়েদের জাতীয় দল ও ইমার্জিং দলের একমাসের ক্যাম্প শেষ হবে আগামীকাল। এরপর কয়েকদিন ছুটি কাটিয়ে টি-টুয়েন্টি সংস্করণের বাংলাদেশ গেমসের প্রস্তুতি শুরু করবেন সালমা-জাহানারা-রুমানারা।

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর চেষ্টাও চলছে। জুলাইয়ে শ্রীলঙ্কায় ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে শ্রীলঙ্কার মাটিতেই একটি ত্রিদেশীয় সিরিজ খেলার ব্যাপারে আশাবাদী বিসিবি।

Tags: টিম টাইগ্রেসবাংলাদেশ নারী দলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

দর্শক জরিপ ২০২০: বলিউডে সেরা খলনায়ক কে?

Next Post

নতুন আয়োজনে ইমরান-কনার কণ্ঠে ‘হৃদয় একটা আয়না’

Next Post
ইমরান ও কনা নতুন গানে পারফর্ম করছেন, বাইকে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আয়োজনে ইমরান-কনার কণ্ঠে 'হৃদয় একটা আয়না'

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টের রায় ১৭ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT