চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আয়োজনে ইমরান-কনার কণ্ঠে ‘হৃদয় একটা আয়না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
ইমরান ও কনা নতুন গানে পারফর্ম করছেন, বাইকে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী ইমরানের সঙ্গে কনার ‘দিল দিল’, ‘ওহে শ্যাম’, ‘তুই কি আমার হবি রে’ গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। তিনটি গানই ছিল প্লেব্যাকে।

এবারই প্রথম ইমরান-কনা একসঙ্গে মিউজিক ভিডিও করলেন। গান ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে কনাকেও। বাড়তি চমক হিসেবে দেখা যাবে অনিন্দিতা মিমি নামে এক মডেলকে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শাকিব খান-শাবনূরের ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমার ‘হৃদয় একটা আয়না’ গানটির প্রথম চার লাইন নিয়ে তৈরি হয়েছে নতুন এ গানটি। আগের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা। সুর সংগীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ইমরান চ্যানেল আই অনলাইনকে বললেন, গানটি বেশ আগের হলেও তুমুল জনপ্রিয়। ওই গানেরই অফিসিয়ালি ২.০ ভার্সন করছি। আগের গানের কোরাস অংশ নেয়া হয়েছে। বাকিটা একেবারে নতুন।

তিনজন যুবক-যুবতী ও একটি রঙিন গাড়ি, ফ্যাশনেবল পোশাক পরা, শহরের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ বাকি অংশের সুর সংগীত করেছেন ইমরান নিজেই এবং গানের কথা লিখেছেন কবির বকুল। ইমরান বলেন, এ গানটি ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে অনুপম মিউজিকের ব্যানারে। টোটালি অন্যরকম এক ভার্সনে এ গানটি করা হয়েছে। মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো আমি এবং কনা আপু থাকছি। এছাড়া অনিন্দিতা মিমি নামে নতুন একজন মডেল নেয়া হয়েছে।

মিউজিক ভিডিওটি বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ইমরান বলেন, ভিডিওতে লুকে বৈচিত্র্য রাখছি। কারণ, গানের জন্য অন্যরকম লুক ডিমান্ড করছিল তাই মিমিকে নেয়া হয়েছে। তাছাড়া আমি সবসময় নতুন মুখ নিয়ে কাজ করি। মনে হয়েছে এ গানের জন্য মিমিই পারফেক্ট। সবমিলিয়ে গানের আয়োজনও চমৎকার। আমাদের চেষ্টার কমতি নেই। আশা করছি গানটি সকলের উপভোগ্যের হবে।

Tags: ইমরানএন্ড্রু কিশোরকণাকনক চাপাকনাকবির বকুলগানলিড বিনোদনশাকিবশাকিব খানশাবনূরসিনেমাসিনেমার গান
Previous Post

পাঁচ ওয়ানডে খেলতে আসছে প্রোটিয়া ইমার্জিং নারী দল

Next Post

বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টের রায় ১৭ ফেব্রুয়ারি

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টের রায় ১৭ ফেব্রুয়ারি

আওয়ামী লীগের নেতা বিদ্রোহী প্রার্থীদের জন্য কঠোর বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্রোহী প্রার্থীদের জন্য আওয়ামী লীগের কঠোর বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT