চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান চেয়েছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in আন্তর্জাতিক
A A
উড়ন্ত যুদ্ধবিমান, আকাশে সাদা ও ধূসর ক্যানভাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ান আগ্রাসন প্রতিরোধে সম্প্রতি ইউক্রেন যুদ্ধবিমান পেয়েছে, তবে তারা পশ্চিমা অংশীদারদের কাছে মিগ-২৯ যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানিয়েছে।

দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হওয়ায় অবরুদ্ধ মারিউপোলে বুধবার ইউক্রেনীয় এক মেরিন কর্মকর্তা সতর্ক করে বলেন, তার বাহিনী শেষ দিনের মুখোমুখি হচ্ছে বলে জানানোর পরেই কিয়েভ এই যুদ্ধবিমান সরবরাহের আহ্বান জানায়।

কিয়েভ বলেছে, তাদের পাইলটদের মিগ-২৯ যুদ্ধবিমান চালনার অভিজ্ঞতা রয়েছে, যা মুষ্টিমেয় পূর্ব ইউরোপীয় দেশের রয়েছে।

পেন্টাগন বলেছে, ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য সম্প্রতি যুদ্ধবিমান ও যন্ত্রাংশ পেয়েছে, তবে বিমানের সংখ্যা এবং বিমানের উৎস সম্পর্কে কিছু জানায়নি।

মারিউপোল দখলের লড়াইয়ে মস্কো সর্বশেষ আরেক আল্টিমেটাম জারি করে বলেছে, বুধবার মস্কো সময় দুপুর ২টা নাগাদ মারিউপোল নগরীতে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়া হয়েছে এবং ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে যারা অস্ত্র সমর্পণে সম্মত হবে তাদের জন্য মানবিক করিডোর খুলে দেয়া হবে।

মারিউপোলের শেষ শক্ত ঘাঁটিতে যুদ্ধরত ইউক্রেনীয় মেরিনদের এক কমান্ডার বলেছেন, তার বাহিনী এই কয়েক ঘণ্টায় না হয় শেষ দিনের মুখোমুখিই হচ্ছে।

তিনি বুধবার ভোরে এক ফেসবুক পোস্টে তাদেরকে এখান থেকে সরিয়ে নেয়ার আবেদন জানান।

৩৬তম মেরিন ব্রিগেডের সার্হেই ভোলেইনা বলেন, ‘শত্রুপক্ষের সংখ্যার তুলনায় আমাদের সংখ্যা কমে ১০ জন থেকে ১ জনে দাঁড়িয়েছে।’ আমাদের সেনারা অবরুদ্ধ আজভস্টাল কারখানার বিশাল ভূগর্ভস্ত টানেলে আশ্রয় নিয়েছে।
রাশিয়ান সেনারা ইউক্রেনের যোদ্ধাদের সেখানে অবরুদ্ধ করে রেখেছে। কয়েক হাজার ইউক্রেনীয় যোদ্ধা ও বেসামরিক লোক এই প্লান্টে আটকে আছে।

মারিউপোলের মেয়রের এক উপদেষ্টা অবরুদ্ধ কমপ্লেক্সে লোকদের ভয়াবহ পরিস্থিতি বর্ণনা বলেছেন, দুই হাজারের বেশী লোক যাদের মধ্যে বেশীরভাগই নারী ও শিশু; যারা খাদ্য, পানি, স্বাভাবিক সরবরাহ এমনকি মুক্ত বাতাস ছাড়াই ভইয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে।

Tags: ইউক্রেনমারিউপোল
Previous Post

আন্দোলন করার সক্ষমতা হারিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post

রাষ্ট্রপতির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

Next Post
রাষ্ট্রপতির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

সুন্দর দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ক্রিকেটারকে বিয়ে করছেন সুনীল শেঠির মেয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT