চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ক্রিকেটারকে বিয়ে করছেন সুনীল শেঠির মেয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in বিনোদন
A A
সুন্দর দম্পতি হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বিয়ে সেরেছেন বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। আর এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি।

অনেকদিন ধরেই সুনীল কন্যা আথিয়ার নামের পাশে জড়িয়ে আছে ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুলের নাম। তাদের প্রেম নিয়ে গুঞ্জন-আলোচনা থেমে নেই। সামাজিক মাধ্যমে তাদের প্রায়ই যুগল ছবি দেখা যায়। এবার বিয়ের পিঁড়িতেই বসতে যাচ্ছেন তারা।

পিঙ্কভিলার সূত্রে জানা গেছে, এ বছরেই সাতপাকে বাঁধা পড়বেন আথিয়া শেঠি ও কে এল রাহুল।

শেঠি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আথিয়া ও কে এল রাহুলের পরিবারের মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে। ২০২২ সাল শেষ হওয়ার আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা।

আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তারা পাশাপাশি থাকেন। তবে সম্পর্কের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি তাদের কাছ থেকে।

২০২০ সালে রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার প্রেমের ব্যাপারে জানতে চাওয়া হয় সুনীলের কাছে। আর এতে বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সুনীল। এখন দেখার বিষয় কবে চার হাত এক হয় এই দুই তারকার।

Tags: অভিনয়আথিয়াআথিয়া শেঠিকে এল রাহুলক্রিকেটছুটির দিনবলিউডবিয়েসিনেমাসুনীল শেঠি
Previous Post

রাষ্ট্রপতির সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

Next Post

টানা তিন দিন বৃষ্টি হতে পারে

Next Post
আবহাওয়া নির্দেশক চিহ্ন ও একটি ভবনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তিন দিন বৃষ্টি হতে পারে

মিরপুরের জিমে ব্যায়ামরত সাকিব, ডিপিএলে খেলার প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেই মিরপুরের জিমে সাকিব, খেলবেন ডিপিএলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT