চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল রিজার্ভেশনে মোবাইল অ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2021
in অর্থনীতি
A A
পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল রিজার্ভেশনে মোবাইল অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল রিজার্ভেশনের সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে চালু করা হবে। আগামী এক মাসের মধ্যেই গ্রাহকগণ এই সেবা গ্রহণ করতে পারবে।

আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল অনলাইন বুকিং সম্পর্কিত সেবা চালুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে সময়ের সাথে সাথে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালন ও সেবা প্রদানের আঙ্গিকে নানা পরিবর্তন এসেছে, চাহিদার প্রেক্ষিতে এর সেবা আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর হোটেল-মোটেল সমূহের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটকবান্ধব এই সফটওয়ারটি ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে পর্যটকগণ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলসমূহের রুম বুকিং প্রদান এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও ঐকান্তিক ইচ্ছায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঢাকার শেরেবাংলা নগরে নিজস্ব মালিকানাধীন অত্যাধুনিক পর্যটন ভবন পেয়েছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত হোটেল অবকাশ এবং ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউশনের সংস্কার কার্যক্রম প্রায় সমাপ্তির পথে। এছাড়াও চট্টগ্রামের পারকি, বাগেরহাট, গাজীপুরের শালনা, সিরাজগঞ্জের কাজীপুর, সিলেটের লালাখাল, কুমিল্লা, নাটোর, নেত্রকোনার বিজয়পুর, শেরপুরের গজনী ও নারায়ণগঞ্জের পর্যটন সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ নির্মাণের কাজ চলমান রয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Tags: মোবাইল অ্যাপ
Previous Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

Next Post

করোনার নতুন ধরন ‘মু’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে

Next Post
বিশ্ব স্বাস্থ্য সংস্থা লোগো ও ভবন, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার নতুন ধরন ‘মু’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে

পরীমনি সাদা টুপি ও সানগ্লাস পরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র: পরীমনি 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT