চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র: পরীমনি 

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
6:36 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
পরীমনি সাদা টুপি ও সানগ্লাস পরে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৭ দিন কারাগারে থাকার পর বুধবার সকাল সাড়ে ন’টার দিকে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কাশিমপুর কারাগার থেকে যখন তিনি বের হচ্ছিলেন, উৎসুক জনতার দিকে হাত নাড়াচ্ছিলেন। তখন তার হাতে মেহেদী দিয়ে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেখাটি ভাইরাল হয়ে যায়।

বিকেলে চ্যানেল আই অনলাইনকে পরী জানান, হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখার কারণ। তিনি বলেন, যারা দুমুখো সাপ তাদের বলেছি ‘ডোন্ট লাভ মি বিচ’।

তিনি বলেন, আমি চিনে ফেলেছি তারা কারা। তাদের অন্তরে ভালোবাসা নেই। তারা মুখে মুখে বলে ‘লাভ ইউ’। তাদের বলেছি, ভালোবাসা দরকার নেই। অবশ্যই আমি তাদের চিনেছি। তারা যেদিন বিপদে পড়বে বুঝবে। যাদের নিয়ে গলায় গলায় থাকা, একপ্লেটে খাওয়া কই তারা? আমি চলে এসেছি। তারা এখন আবার ওয়েলকাম বলছে। আমি চিনেছি কারা শত্রু, কারা মিত্র।

কারাগার থেকে মুক্তির পর তার সঙ্গে ঘটনা প্রসঙ্গে পরীমনি বলেন, মনে হচ্ছে দুঃস্বপ্ন থেকে বের হলাম। আমার এই খারাপ স্বপ্নের মেয়াদ ছিল ২৭ দিন! এটা দীর্ঘ খারাপ স্বপ্ন। দুঃস্বপ্ন ভেবেই এটা রাখতে চাই। আমি কোনোভাবে ভেঙে যেতে চাইনা। এই দুঃস্বপ্ন অল্পতে বলা যাবে না। তবে আমি পরে অবশ্যই বলবো।

অনেকেই পরীমনি গ্রেপ্তারের পর কটাক্ষ করেছেন। সেই প্রসঙ্গে পরীমনি বলেন, যারা ব্যক্তিগত ভাবে চেনে না তাদের গালি আমার গায়ে লাগবে না। রাস্তার কেউ আমাকে অপদস্ত করলে আমি কোনোভাবে অপদস্ত হবো না। কিন্তু যারা আমাকে চিনেও গালি দিয়েছে তাদের গালি গায়ে লেগেছে।

পরীমনি বলেন, যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরবো। হাতে জমে থাকা কাজগুলোর ব্যাপারে দ্রুততর পরিচালকদের সঙ্গে মিটিং করে শেষ করবো। ক্যামেরার সামনে যতদ্রুত ফিরতে পারবো ততই শান্তি ফিরে পাবো।

কথা প্রসঙ্গে পরীমনি জানান, তার বনানীর বাসা ছাড়তে হবে। বলেন, এখানে আমি ভাড়া থাকি। ফেরার পর বাড়িওয়ালা নোটিশ দিয়েছেন, বাসা ছাড়ার জন্য। বাড়িওয়ালা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। আমি নিজে বাড়িওয়ালা হলে সবসময় পুলিশ র‍্যাবের আনাগোনায় বিরক্ত হতাম। আমার জন্য অন্য চারটি পরিবারের অসুবিধা হচ্ছে। সেই দিক বিবেচনা করে বাসা ছাড়তে হবে।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় পরীমনিকে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব। সেসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। গ্রেপ্তারের পর তাকে নেয়া হয় র‍্যাব সদর দপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার তাকে ২৭দিন কারাগারে থাকতে হয়েছে। আইনি প্রক্রিয়ায় লড়ে অবশেষ বুধবার সকালে ছাড়া পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

Tags: অভিনয়নাটকপরীপরীমনিলিড বিনোদনসিনেমা
Previous Post

করোনার নতুন ধরন ‘মু’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে

Next Post

বিএনপির তেতাল্লিশ বছরের ইতিহাস ষড়যন্ত্রের: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুখোশ পরা, বসে আছেন চেয়ারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির তেতাল্লিশ বছরের ইতিহাস ষড়যন্ত্রের: কাদের

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডকে প্রথমবার টি-টুয়েন্টিতে হারালো বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT