চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটক হত্যার ৮ মাসের মাথায় অভিযুক্ত ছিনতাইকারি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 26, আগস্ট 2018
in কক্সবাজার, জনপদ
A A
পর্যটক হত্যা

কক্সবাজারে বেড়াতে এসে আবু তাহের সাগর নামে ফেনীর এক পর্যটক ছিনতাইকারিদের ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন গত বছরের ১৫ ডিসেম্বর। সার্কিট হাউস সড়কের ডিসির বাংলো এলাকার জাম্বুরমোড়ে এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় ছিনতাইকারিরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান অভিযুক্তকে ৮ মাসের মাথায় অবশেষে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ৮ মাসে জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে থেকে সম্প্রতি চট্টগ্রাম এলে রোববার সকালে পতেঙ্গা সৈকতের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া।

গ্রেপ্তার ছিনাতাইকারি সাইফুল ইসলাম বাবু (২০) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার মো. শাহাব উদ্দিনের ছেলে।

মামলার আর্জির সূত্র ধরে ওসি মানস জানান, গত বছর ১৫ ডিসেম্বর ফেনী থেকে আবু তাহের সাগরসহ ৩ বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা ভোরে হোটেল থেকে বেরিয়ে সৈকতে গোসলে যান। গোসল শেষে সৈকত থেকে পায়ে হেঁটে হোটেলে ফেরার পথে সার্কিট হাউস রোড়ের ডিসির বাংলোর রাস্তার মাথায় জাম্বুর মোড় এলাকায় পৌঁছলে অটোরিক্সায় আসা একদল ছিনতাইকারি তাদের পথ আগলে ধরে।

‘এসময় ছিনতাইকারিরা তাদের সঙ্গে অবৈধ মালপত্র রয়েছে দাবি করে দেহ তল্লাশী শুরু করে। এক পর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট এবং টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আবু তাহের সাগরের বুক, পেট ও পিটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন।’

ওসি মানস আরো জানান, মামলা নথিভূক্ত হবার পর থেকে আসামীরা পলাতক হয়ে যায়। মামলাটি ডিবি পুলিশের কাছে আসার পর তাদের অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। অবশেষে রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তারে সক্ষম হয়।

তিনি জানান, তাকে নিয়ে কক্সবাজার ফিরে বিকেলে আদালতে প্রেরণ করা হয়। ঘটনায় সে সহ ৬ জন অংশ নেয়ার কথা উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বাবু। এরপর সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়। তার স্বীকারোক্তির সূত্র ধরে বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মানস।

Tags: কক্সবাজারসেমি লিড
Previous Post

ওয়ালটনের বড় পর্দার ফিচার ফোন বাজারে

Next Post

‘বার্সা যা দিতে পারে অন্যরা তার সামর্থ্যই রাখে না’

Next Post

‘বার্সা যা দিতে পারে অন্যরা তার সামর্থ্যই রাখে না’

বাস-ট্রেন থেকে ঢাকায় নেমে বাসায় পৌঁছান উবারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT