দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে এলো। এখন কর্মক্ষেত্রে ফেরার পালা। অনেকেই বাস, ট্রেন, বিমান বা লঞ্চে চড়ে ফিরতে শুরু করেছেন ঢাকাতে। দিন বা রাত কখন পৌঁছাবেন সেটা নির্দিষ্ট করে বলা অনেক কঠিন। কখনো দপুর ৩টায় তো কখনো রাত ৪টায়। এমন সময়ে সপরিবারে বাসায় ফিরতে একটু সমস্যা হয়।
এক্ষেত্রে উবার হতে পারে আপনার যাত্রার অন্যতম সঙ্গী। দিন হোক বা রাত যাতায়াতের জন্য ২৪ ঘণ্টাই হাতের নাগালে পাবেন উবারের সার্ভিস। বিশেষ করে মধ্যরাতে যদি ঢাকাতে পৌঁছান তাহলে যাতায়াতের জন্য গাড়ি পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তার ওপর নিরাপত্তার শঙ্কা তো থাকেই। অনেক ক্ষেত্রে রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর পরেও সকাল পর্যন্ত কাউন্টারে বসে থাকতে হয়। এছাড়া ঈদের সময় বেশির ভাগ গণপরিবহন বন্ধ থাকে।
সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন উবার। উবার অ্যাপে আপনার গন্তব্যস্থল বসিয়ে রিকোয়েস্ট দিলেই হাতের কাছে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত পরিবহন।









