চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীর অ্যাডভেঞ্চার, সিয়ামের স্বপ্ন পূরণ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে তিনজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট থেকেই বই পড়ার পোকা ছিলেন নায়ক সিয়াম। তার বাবা কম্পিউটার কিনে দিতে দ্বিধা করলেও কখনোই বই কিনে দিতে আপত্তি করতেন না। তখন অনেক বইয়ের মধ্যে মুহম্মদ জাফর ইকবালের
লেখা ‘আমি তপু’ পড়ে একা একা কেঁদেছিলেন তিনি। সেই সময় থেকে তার স্বপ্ন ছিল, বইটি যিনি লিখেছেন তাকে একবার ছুঁয়ে দেখবেন!

সিয়ামের শৈশবের সেই স্বপ্ন যেন এবার আরও বড় পরিসরে সত্যি হলো। কারণ, মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর কেন্দ্রিয় রাতুল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। যেখানে বাড়তি চমক হিসেবে যোগ দিলেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

তিনি নিজেও কাজটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে বললেন, সুন্দরবনে ঘুরতে যাওয়ার অনেকবার পরিকল্পনা করলেও নানা কারণে যাওয়া হয়নি। সেখানে গিয়ে অ্যাডভেঞ্চার করার ইচ্ছে ছিল। এবার শুটিংয়ের মাধ্যমে আমার প্রথমবার সুন্দরবন যাওয়া হবে, সেই সঙ্গে অ্যাডভেঞ্চারের স্বাদ পূরণ হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সেখানে সিয়াম-পরীমনি দুজনেই তাদের বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল, মুশফিকুর রহমান মনজু, কচি খন্দকারসহ একঝাঁক শিশুশিল্পী।

সিয়াম বলেন, স্কুলে পড়াকালীন মুহম্মদ জাফর ইকবালকে একবার বনভোজনে পেয়েছিলাম। তাকে একবার ছুঁতে চেয়েছিলাম। কিন্তু সেদিন পারিনি, আজ সেই ছুঁতে চাওয়ার স্বপ্ন আরও বড়কিছু দিয়ে সত্যি হতে যাচ্ছে।

তিনি বলেন, স্বপ্ন সত্যি করা সম্ভব। কেউ কি বললো কিছু না ভেবে নিজের স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করলে সেই স্বপ্ন একদিন সত্যি হবেই। চলচ্চিত্রে আমি অল্পদিন। ছোটরাও অনেককিছু পারে। উদাহরণ হলো, সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশর বিশ্বকাপ জয় লাভ।

সরকারী অনুদান এবং বঙ্গবিডির সহ-প্রযোজনায় জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করতে যাচ্ছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য করছেন জাকারিয়া সৌখিন।

অন্যান্য চরিত্রে আরও থাকছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রযোজক মুশফিকুর রহমান মনজু জানান, ইতোমধ্যে শিশুশিল্পীদের অভিনয় নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। জাফর ইকবাল স্যার চলচ্চিত্রের জন্য জীবনের প্রথম গানও লিখছেন। তিনি বলেন, মৌলিক গল্পের তীব্র সংকটের মধ্যে স্যারের মতো জনপ্রিয় একজন লেখকের গল্প নিয়ে চলচ্চিত্রে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, ১৩ মার্চ থেকে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। ঢাকা, মংলা, চাঁদপুর, বরিশালের বিভিন্ন নদীপথে শুটিং হবে।

ছবি: জাকির সবুজ

Tags: জাফর ইকবালজুয়েলপরীমনিলিড বিনোদনসিয়াম
Previous Post

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২শ কোটি টাকা

Next Post

সব রেকর্ড ছাড়িয়ে চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল

Next Post
চিকিৎসকরা করোনা রোগীর চিকিৎসা দিচ্ছেন হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব রেকর্ড ছাড়িয়ে চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, বহু মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT