চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী ট্রলারডুবি, বহু মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:23 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, কক্সবাজার, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনের অদূরে ছেঁড়াদ্বীপের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মরদেহ এবং ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

মঙ্গলবার ভোরে সেন্টমার্টিন থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে নৌবাহিনীর জাহাজ দুর্জয়, করতোয়া এবং কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী।

সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচার আবারও শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে। তারই অংশ হিসেবে ট্রলারটি একদল রোহিঙ্গাকে নিয়ে অবৈধ পথে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার মোহাম্মদ নাঈমুল হক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, আজ ভোররাতে ট্রলার ডুবির খবর পাওয়ার পর কোস্টগার্ড ও নৌবাহিনীর টিম সেখানে উদ্ধারে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত তারা ১৫ জনের মৃতদেহ ও ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে বলে তিনি জানিয়েছেন।

এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্টেশন কমান্ডার।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধার করা ট্রলার আরোহীদের সেন্টমার্টিন হাসপাতালে রাখা হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি ডুবে যাওয়াদের উদ্ধারে সেন্টমার্টিন কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে সাগরে।

Tags: ট্রলারডুবিসেন্টমার্টিন
Previous Post

সব রেকর্ড ছাড়িয়ে চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল

Next Post

ভারত সফরে আসছেন ট্রাম্প

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে আসছেন ট্রাম্প

সালমান ও এক তরুণী নারী পুজার সময় একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূজার প্রেমে মাতবেন সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT