চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনির হাতে থাকা সিনেমাগুলোর কী হবে?

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
8:19 অপরাহ্ন 08, আগস্ট 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত, এক নারী ও তিন পুরুষ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে চিত্রনায়িকা পরীমনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার হয়েছেন গেল সপ্তাহে। একাধিক মামলায় আদালত তাকে চারদিনের রিমান্ডে দিয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে, পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো। সত্যতা মিললে, এই নায়িকার দীর্ঘমেয়াদে জেল হতে পারে। এ কারণে, পরীমনিকে নিয়ে যারা সিনেমা বানাচ্ছিলেন তারা অনিশ্চয়তায় পড়েছেন!

গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত পরীমনির হাতে ছিল বেশ কিছু সিনেমা। যেখানে বিনিয়োগ রয়েছে কয়েক কোটি টাকা। প্রশ্ন উঠেছে, পরীমনির হাতে থাকা সিনেমাগুলোর কী হবে? খোঁজ নিয়ে জানা গেছে, সরকারী অনুদান প্রাপ্ত তিনটি সিনেমা ছিল পরীমনির হাতে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’, ‘প্রীতিলতা’। প্রথম দুটি ছবির পরিচালক জানান, শুটিং পুরোপুরি শেষ হয়েছে।

পরীমনির হাতে থাকা সিনেমাগুলোর কী হবে? শঙ্কায় অভিনেত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রীতিলতা রূপে পরীমনি

তবে ‘প্রীতিলতা’র শুটিং চলমান। মাত্র ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান পরিচালক রশিদ পলাশ। পরীমনিকে নিয়ে ‘বায়োপিক’ নামে নতুন সিনেমার শুটিং হওয়ার কথা ছিল অক্টোবরের প্রথম সপ্তাহে। সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিয়ামের বিপরীতে এ সিনেমায় পরীমনি এখন থাকবেন কিনা, তা  নিয়ে দেখা দিয়েছে যথেষ্ঠ সংশয়!

পরীমনি কাণ্ডে তোপের মুখে পড়া পরিচালক চয়নিকা চৌধুরীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘অন্তরালে’ করার কথা ছিল পরীমনির। জুনে এ কাজটির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ খ্যাত পরীমনি। পরিচালক চয়নিকা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলেই তিনি শুটিংয়ে নামবেন। তবে সার্বিক পরিস্থিতি বলছে, কাজটি পুরোপুরি অনিশ্চয়তায় মধ্যে আছে!

পরীমনির এসব সিনেমার সংশ্লিষ্ট পরিচালকদের সঙ্গে আলাপ হয় চ্যানেল আই অনলাইনের। কেউই ভবিষ্যতে কী হবে কিছুই জানাতে পারলেন না। জনপ্রিয় লেখক ও অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারী অনুদানের পাশাপাশি বঙ্গ বিডি সিনেমাটির একাংশে লগ্নী করেছে।

বিনোদনপ্রেমী শিশু ও তরুণদের সঙ্গে পরীমনি ও অন্যান্য তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন এর টিম

গেল বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানান পরিচালক আবু রায়হান জুয়েল। তিনি বলেন, পরীমনিসহ পুরো সিনেমার শুটিং, ডাবিং শেষ। কালার ও মিউজিক সংযোজন বাকি। এগুলো ছাড়াই অনুদান কমিটিকে সিনেমাটি দেখিয়েছি। চূড়ান্ত এডিটের পর হয়তো পরীমনির কিছু ডাবিং পরিবর্তন হতে পারে। তার প্রয়োজন পড়বে বলে মনে হচ্ছে না এবং তার জন্য সিনেমা আটকে থাকবে না।

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, সরকার যেভাবে গণটিকা দিচ্ছে, করোনা নিয়ন্ত্রণে এলে আগামী অক্টোবর নাগাদ মুক্তি দিতে চাই। সিনেমাটির বেশিরভাগ টার্গেট দর্শক শিশুরা। তাদের দেখাতে না পারলে আপসোস থেকে যাবে, শ্রম বৃথা যাবে।

ইফতেখার শুভর পরিচালনায় মোশাররফ করিম ও রোশানের সঙ্গে ‘মুখোশ’ সিনেমাটি মার্চে শেষ করেছেন পরীমনি। পরিচালক জানালেন, শুটিং শেষ হলেও কারও ডাবিং হয়নি। পরীমনির একটি রোম্যান্টিক গান বাকি। লকডাউনের কারণে সম্ভব হয়নি। গানটির শুটিং না করলেও সিনেমায় কোনো প্রভাব পড়বে না। আরও দুটো গান আগেই শুটিং করা।

পরীমনি ও তার সহশিল্পীরা সিনেমার শুটিং দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
মুখোশ সিনেমার শুটিং

ইফতেখার শুভ বলেন, ডিসেম্বরে ‘মুখোশ’ মুক্তি দিতে চাই। তার আগে ডাবিংসহ অন্যান্য কাজ শেষ করতে হবে। মাস দুয়েক পরীমনির জন্য অপেক্ষা করবো। যদি তাকে না পাই বিকল্পভাবে তার অংশের ডাবিং করতে হবে। এছাড়া আর উপায় নেই।

গোলাম রাব্বানী চিত্রনাট্য ও সংলাপে নির্মিতব্য ‘প্রীতিলতা’র পরিচালক রশিদ পলাশ বলেন, আগেই ৩৫ শতাংশ শুটিং করা। বাকি শুটিং ১৭ আগস্ট থেকে করতে চেয়েছিলাম। পরীমনি শিডিউলও দিয়েছিলেন। সব প্রস্তুতি সম্পন্ন ছিল। হঠাৎ তার এমন ঘটনা ঘটবে কে জানতো! পুরো টিম বিধ্বস্ত হয়ে পড়েছি। এই অবস্থায় এখন শেষ করতে পারবো কিনা, আমরা চিন্তিত। পরীমনির সিনেমাটির লিড কাস্টিং। তাকে ছাড়া কোনো ভাবেই এ কাজ শেষ করা সম্ভব নয়। তার জন্য অপেক্ষা করা ছাড়া অপশন নেই।

তিনজন ব্যক্তি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বায়োপিকে চুক্তিবদ্ধ সিয়াম-পরী, সঙ্গে পরিচালক

এদিকে, অক্টোবরের প্রথম সপ্তাহে শুটিং শুরুর কথা ছিল পরীমনির চুক্তিবদ্ধ ‘বায়োপিক’ সিনেমার। পরিচালক সঞ্জয় সমদ্দার জানান, সিনেমাটির জন্য তিনি দীর্ঘদিন চিত্রনাট্য ও মিউজিকের কাজ করছেন। হঠাৎ পরীমনির এমন ঘটনা কাজে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। সঞ্জয় সমদ্দারের কথা, সপ্তাহ খানেকের মধ্যে আরটিভির কর্মকর্তারা বায়োপিক’র ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আরটিভির জনসংযোগ কর্মকর্তা সুজন আহমেদ বলেন, পরিচালককে সঙ্গে নিয়ে আরটিভি সিইও ও অনুষ্ঠান প্রধান প্রত্যেকে একত্রে বসে সিদ্ধান্ত জানাবেন। আদালতে পরীমনির বিষয়টি পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেয়া হবে। পরীমনির সঙ্গে চুক্তি আছে ও সম্মানি দেয়া, তাই এখন পুরোটাই নির্ভর করছে আদালতে চলমান মামলার উপর। এছাড়া আমাদের আর কিছুই করার নেই।

Tags: আদালতচয়নিকা চৌধুরীপরীমনিপরীমনির সিনেমাপ্রীতিলতামোশাররফ করিমলিড বিনোদনসরকারী অনুদানের চলচ্চিত্রসরকারী অনুদানের সিনেমাসিয়াম
Previous Post

কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, বস্তাবন্দি লাশ উদ্ধার

Next Post

ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী স্মরণ

Next Post
বঙ্গমাতার জন্মবার্ষিকী স্মরণে ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী স্মরণ

টিকা কেন্দ্রে মানুষের ভিড়, করোনার টিকা নেওয়ার জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকায় নতুন বিড়ম্বনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT