চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকায় নতুন বিড়ম্বনা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:40 অপরাহ্ন 08, আগস্ট 2021
in সম্পাদকীয়
A A
টিকা কেন্দ্রে মানুষের ভিড়, করোনার টিকা নেওয়ার জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন করতে না পেরে যারা করোনাভাইরাসের টিকা পাচ্ছিলেন না, স্বাস্থ্য অধিদপ্তর শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে নিকটবর্তী কেন্দ্র থেকে টিকা নেওয়ার সুযোগ করে দিয়েছিল। জানানো হয়েছিল, ৭ আগস্ট এক সপ্তাহে সারাদেশে ১৮ বছরের ঊর্ধ্বে কোটি মানুষকে টিকা দেওয়া হবে। কিন্তু প্রস্তুতির অভাব-সহ নানান সীমাবদ্ধতায় সেই পরিকল্পনা থেকে সরে এসে বেশ কিছু কেন্দ্র বাদ দেওয়ার পাশাপাশি তা ২৫ বছরের ঊর্ধ্বে ঠিক করা হয়।

গতকাল শনিবার ছিল সেই গণটিকাদান বা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিন। যাতে বিপুল উৎসাহ এবং আগ্রহে গ্রাম এবং শহরের টিকা নেওয়ার জন্য মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আর এতেই বিড়ম্বনা বাড়ে তাদের। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং নারীদের সমস্যায় পড়তে হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি, ভিডিও এবং প্রতিবেদন থেকে জানা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকা পাননি অনেকেই। অনেক কেন্দ্রে আবার টিকার স্বল্পতায় ফিরে যেতে হয়েছে বহু মানুষকে। কোনো কোনো কেন্দ্রে আবার দলীয় পরিচয়ে দেওয়া হয়েছে টিকা।

এ শুধু প্রথম দিনের চিত্র নয়, দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটেছে। এমন আরও অনেক অব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে ভয়াবহ যে চিত্র উঠে এসেছে, তা হলো স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি না থাকার বিষয়টি। এতে করে যেমন নতুন সংক্রমণের ভয় বাড়াচ্ছে। তেমনি ভিড় আর হুড়োহুড়িতে বয়স্কদের অসুস্থ হয়ে পড়ার সুযোগও তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতি নিয়ে শঙ্কিত স্বাস্ব্য বিশেষজ্ঞরাও।

আমাদের প্রশ্ন, এত এত প্রস্তুতি নিয়েও কেন এমন হলো? স্বাস্থ্য অধিদপ্তরই তো বলেছিল, শুধু জাতীয় পরিচয়পত্র দেখালেও টিকা নেওয়া যাবে। নিবন্ধনের দরকার নেই। তাদের এমন ঘোষণায় কেন্দ্রে কেন্দ্র ভিড় হবে, সেই ধারনা তাদের ছিল না? কেন সেই পরিস্থিতির কথা পরিকল্পনায় নেওয়া হলো না? আবার নানা অনিয়মের মধ্যে প্রথম দিনে ২৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়ার পর দ্বিতীয় দিনে কেন আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না?

দেশে করোনাভাইরাস শনাক্তের পর চিকিৎসা থেকে শুরু করে নানা ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের অব্যবস্থাপনা আমরা বার বার দেখেছি। মানুষকে ডেকে এনে এমন ভিড় করার দায় কার? আরও অনেক সহজভাবেই তো বিষয়টা শেষ করা যায়। বিশেষ করে বয়স বা খানা ভিত্তিক তালিকা ধরে ধরে ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমেও এটা করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি। মানে এত বড় একটা কাজের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলেই এমন হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছে।

গণটিকা নিয়ে এই যখন পরিস্থিতি, তখন আবার কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে, এসএমএস বা ক্ষুদেবার্তা না পেয়ে কেউকে টিকা কেন্দ্রে না যেতে। স্বাস্থ্য অধিপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের দাবি, ‘এসএমএস না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। তাতে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।’

কিন্তু এটা কি স্ববিরোধিতা নয়? স্বাস্থ্য অধিদপ্তরই তো বলছে; যারা নিবন্ধন করতে পারে না তাদের জন্য এই আয়োজন। আবার সেই অধিদপ্তরের মুখপাত্র বলছেন, এসএমএস পেয়ে তবেই টিকা কেন্দ্রে আসতে! আমরা জানি, নিবন্ধন করলেই কেবল টিকা পেতে এসএমএস আসে। তাহলে যাদের জন্য (নিবন্ধন করতে না পারা ব্যক্তিদের) এই গণটিকার আয়োজন, তারা কি করবে?

আমরা মনে করি, টিকা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনায় ঘাটতি আছে। মানুষকে হয়রানির মুখে না ফেলে কিভাবে আরও সহজে টিকা দেওয়া যায়; সেই কর্মপন্থা খুঁজে বের করতে হবে তাদেরকে। কারণ যত দ্রুত মানুষকে টিকা দেওয়া যাবে, তত তাড়াতাড়ি দেশ করোনামুক্ত হবে।

Previous Post

ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী স্মরণ

Next Post

আমানতের সর্বনিম্ন সুদ হার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আমানতের সর্বনিম্ন সুদ হার বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

পোশাক শিল্পে মূল্যবৃদ্ধির কারণে উদ্বেগ প্রকাশ করছে শিল্পকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়ার্ণ এর দাম বেড়ে যাওয়ায় পোশাক শিল্পে উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT