চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষায় উতরে গেলেন রাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 15, মে 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ দলে চমক হয়ে আসা আবু জায়েদ রাহি ত্রিদেশীয় সিরিজে সুযোগ কাজে লাগালেন দারুণভাবে। দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই তুলে নিয়েছেন ৫ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে উড়ন্ত পারফরম্যান্সই হয়ত তার জন্য হতে যাচ্ছে বিশ্বকাপ স্কোয়াডে টিকে থাকার নিশ্চয়তা।

রাহির বিশ্বকাপ খেলার স্বপ্নে অনিশ্চয়তার মেঘ জমেছিল টিম ম্যানেজমেন্টের ভাবনা বদলে। পেস আক্রমণে বৈচিত্র্য আনতে তাসকিন আহমেদকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার চাহিদাপত্র দিয়ে রেখেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস। তাসকিন ঢুকলে অবধারিতভাবেই বাদ পড়তে হতো রাহিকে।

২৩মে পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ থাকায় আলোচনায় আসেন তাসকিন। প্রস্তুতি ম্যাচে এ পেসার তিন উইকেট নিলে সম্ভাবনা আরও বাড়ে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগে সাফ জানিয়ে দেন কাউকে না দেখে (বোলিং) বাদ দেয়া সমীচীন হবে না।

তার মন্তব্যের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে ওয়ানডে অভিষেক হয় রাহির। ম্যালাহাইডে এ পেসার ৯ ওভারে ৫৬ রান দিয়ে পাননি কোনো উইকেট। পরের ম্যাচেও তাকে সুযোগ দেয়া হয় আরেকবার পরখ করতে।

অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা হাতে তুলে দেন নতুন বল। শুরুতে নেন একটি উইকেট। বল পুরনো হতেই দেখান আসল ঝলক। দুই দিকেই সুইং করাতে সক্ষম আবু জায়েদ পরের চার উইকেট শিকার করেন মাত্র ১৩ বলের ব্যবধানে।

দ্বিতীয় উইকেটের দেখা পান ইনিংসের ৪৫তম ওভারে। আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (৯৪) রানে যখন সেঞ্চুরির অপেক্ষায়, তাকে লিটন দাসের ক্যাচ বানান সিলেটের এ পেসার। পরের ওভারে হানেন জোড়া আঘাত। সাজঘরে ফেরান কেভিন ও’ব্রায়েন (৩) ও সেঞ্চুরি ছাড়ানো পল স্ট্রার্লিংকে (১৩০)।

নিজের নবম ও ইনিংসের ৪৯তম ওভারের চতুর্থ বলে গ্যারি উইলসনকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই গড়ে ফেলেন পাঁচ উইকেটের কীর্তি। পথে ২৫ বছর বয়সী এ ডানহাতি পেসার খরচ করেন ৫৮ রান।

Tags: আবু জায়েদ রাহিত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

দেশে ফিরে ওবায়দুল কাদের যা বললেন

Next Post

কবি হেনরী স্বপনের মুক্তি দাবিতে মানববন্ধন

Next Post

কবি হেনরী স্বপনের মুক্তি দাবিতে মানববন্ধন

দলকে ধীরে খেলিয়ে নিষিদ্ধ ইংলিশ অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT