চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলকে ধীরে খেলিয়ে নিষিদ্ধ ইংলিশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 15, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে ইংল্যান্ড। আর এক ম্যাচ জিতলেই সিরিজ হাতে চলে আসবে ইংলিশদের। এমন সময় ছোটখাটো এক ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক ইয়ন মরগান!

সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৫৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ৩১ বল হাতে রেখেই ৬ উইকেটে সহজে জয় পায় ইংল্যান্ড। ম্যাচ শেষে জানা যায় নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার বেশি সময় নিয়েছেন মরগান। পরে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২.১ ধারা অনুযায়ী ইংলিশ অধিনায়ককে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

মরগানের এমন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। সবশেষ ১২ মাসে স্লো-ওভার রেটের কারণে দুবার নিষেধাজ্ঞার মুখে পড়লেন ইংলিশ অধিনায়ক। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজে স্লো-ওভার রেটের কারণে ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানাসহ এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মরগান। পুরো ইংল্যান্ড দলকে গুনতে হয়েছিল ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা।

পাকিস্তান ম্যাচে শাস্তি পাচ্ছেন জনি বেয়ারস্টোও। ৯৩ বলে ১২৮ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু ২৯তম ওভারে আউট হয়ে যাওয়ার পর মেজাজ ধরে রাখতে না পেরে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত করেন বেয়ারস্টো। আইসিসির ২.২ ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে ‘ক্রিকেটীয় সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম কিংবা পোস্টার ইচ্ছাকৃতভাবে ক্ষতিসাধন করা সম্পূর্ণ রকম নিষেধ।’

তাই মেজাজ হারানোর শাস্তি পাচ্ছেন বেয়ারস্টো। তার নামের পাশে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করে দিয়েছেন ম্যাচ রেফারি। ২০১৬ সালের পর থেকে নিয়ম চালুর এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন বেয়ারস্টো।

Tags: ইয়ন মরগানলিড স্পোর্টস
Previous Post

কবি হেনরী স্বপনের মুক্তি দাবিতে মানববন্ধন

Next Post

চিকিৎসার সময়ও যৌন হয়রানি

Next Post

চিকিৎসার সময়ও যৌন হয়রানি

সেই নবজাতককে দত্তক নিতে আগ্রহীদের সংখ্যা বাড়ছেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT