চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক আলমগীর, নায়ক প্রসেনজিৎ​ ও আরিফিন শুভ

মেহেদী মাসুদ by মেহেদী মাসুদ
3:03 অপরাহ্ন 06, মার্চ 2017
in বিনোদন
A A
আরিফিন শুভ

আরিফিন শুভ

দুই বাংলার জনপ্রিয় দুজন নায়ক এবার অভিনয় করবেন একই ছবিতে। একজন বাংলাদেশের আরিফিন শুভ আর অন্যজন ভারতের কলকাতার প্রসেনজিৎ​। পরিচালক আলমগীর। ছবির নাম ‘একটি সিনেমার গল্প’। ছবিতে আরও অভিনয় করবেন পাওলি দাম ও পূর্ণিমা। এরই মধ্যে ছবির শিল্পীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে।

নায়ক আলমগীর সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেছিলেন গত শতকের নব্বই দশকের মাঝামাঝি। আঁখি ফিল্মস থেকে প্রযোজিত সব ছবিই তিনি পরিচালনা করেছেন। এর মধ্যে খুব উল্লেখযোগ্য ‘নির্মম’, ‘নিষ্পাপ’, ‘বউ মা’। নায়ক হিসেবে তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

প্রসেনজিৎ​

‘একটি সিনেমার গল্প’ যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট আর ভারত থেকে এস কে মুভিজ। ছবিটির সব কাজ দেখাশোনা করছে জাজ মাল্টিমিডিয়া।

যৌথ প্রযোজনার হলেও ‘একটি সিনেমার গল্প’ ছবির পুরো কাজ হবে বাংলাদেশে। আলমগীর বললেন, ‘আমার ছবির পুরো কাজ হবে বাংলাদেশে। কারণ গল্পটা এ দেশেরই।’

আলমগীর

একজন পরিচালক, একজন নায়ক আর একজন নায়িকার ব্যক্তিজীবন, কর্মজীবন আর এর মাঝে নানা সংকট উঠে এসেছে ছবির গল্পে।

প্রসেনজিৎ​ অভিনীত কয়েকটি ছবি দেখেছেন আরিফিন শুভ। জানালেন, সর্বশেষ দেখেছেন ‘প্রাক্তন’। আর প্রসেনজিতের অভিনয় তার খুব ভালো লেগেছে ‘বাইশে শ্রাবণ’ ছবিতে।

পাওলি দাম

জানা গেছে, ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য গান তৈরি করছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার প্রমুখ।

এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং শুরু হবে এ বছরই সেপ্টেম্বর মাসে। বেশির ভাগ শুটিং হবে ঢাকা আর কক্সবাজারে। গ্রামের কিছু দৃশ্য আছে, সেগুলোর জন্য এখনো স্থান চূড়ান্ত করা হয়নি।

পূর্ণিমা

ছবি : সংগৃহীত

Tags: আরিফিন শুভআলমগীরপূর্ণিমা
Previous Post

বাংলাদেশের সমান মেলবোর্ন সিটির অর্থনীতি

Next Post

‘কিপিং আমাকে ব্যাটিংয়ে সাহায্য করতো’

Next Post
ফাইল ছবি

‘কিপিং আমাকে ব্যাটিংয়ে সাহায্য করতো’

বাংলাদেশ দলের নতুন ফিজিও থিহান চন্দ্রমোহন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT