চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমব্রতর সঙ্গে ভাবনার কী কানাকানি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 26, জুলাই 2017
in বিনোদন
A A
ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

: ভাবনা, মঞ্চে বসে পরমব্রতর সঙ্গে কী বলছিলেন?

: বলা যাবে না, টপ সিক্রেট!

: বলেন কী? নিশ্চয়ই দুজনে মিলে কাউকে পচাচ্ছিলেন।

: মজা করছিলাম। আমরা কিন্তু পুরো এক মাস কাছাকাছি ছিলাম। ‘ভয়ংকর সুন্দর’ ছবির শুটিং করেছি। আমরা একজন আরেকজনের চোখের ভাষা পর্যন্ত বুঝতে পারি। পরমব্রত আমাকে জিজ্ঞেস করলো, ‘আচ্ছা অনিমেষ এটা কী পড়ে এসেছে?’ কারণ অনিমেষ আইচ আজকের অনুষ্ঠানে মেহেদী রঙের বুট পড়েছিল। আমিও তাকিয়ে দেখি, ঠিকই তো! এই নিয়ে কথা হ​চ্ছিল।

গতকাল ২৫ জুলাই মঙ্গলবার রাতে কথা হলো ভাবনার সঙ্গে। ওই দিন দুপুরে অনিমেষ আইচ ফেসবুকের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানান এভাবে— ‘আজ বিকেল ৪টায় আমাদের সিনেমা “ভয়ংকর সুন্দর”–এর অডিও সিডির প্রকাশনা উৎসব। বেইলি রোডে ক্যাফে থার্টি থ্রিতে আমন্ত্রণ জানাচ্ছি।’ এই অনুষ্ঠানের মঞ্চে ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনাকে ক্যামেরাবন্দি করা হয়।

‘ভয়ংকর সুন্দর’ ছবির পরিচালক অনিমেষ আইচের আমন্ত্রণে এই অনুষ্ঠানে এসেছিলেন মামুনুর রশীদ, সুবর্ণা মুস্তাফা, প্রিন্স মাহমুদ, জয়া আহসান, আসিফ ইকবাল, ফারহানা নিশো, বাঁধন, খোরশেদ আলম খসরু, শোয়েব, ইমন সাহা, চিরকুট প্রমুখ। আরও ছিলেন ছবির অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও ভাবনা এবং অডিও অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি–সিরিজের কর্মকর্তারা।

অনিমেষ আইচ পরিচালিত ‘​জিরো ডিগ্রি’ ছবিতে অভিনয়ের জন্য এবার সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তিনি বলেন, ‘‘ছবির গানগুলো ভীষণ ভালো লেগেছে। আর ছবিটি খুব ইন্টারেস্টিং। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন। আমি কিন্তু প্রথম দিনই ছবিটি দেখব।’

মামুনুর রশীদ বললেন, ‘যে চলচ্চিত্র দর্শক নন্দিত হবে, তার শোগুলো হাউজফুল হবে, টিকিট পাওয়া যায় না। এটা তেমনই একটা চলচ্চিত্র। অসাধারণ একটা ছবি আমরা দেখতে যাচ্ছি।’

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘পরমব্রতর অভিনয় আমি আগে দেখেছি। এবারও দেখব।’

অনিমেষ আইচ জানান, ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে গান রয়েছে ৪টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, চিরকুট, শোয়েব, তাহসান ও এলিটা। এরই মধ্যে গানগুলো ইউটিউবে এসেছে।

৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’।

জয়া আহসান
জয়া আহসান
সুবর্ণা মুস্তাফা
সুবর্ণা মুস্তাফা
‘ভয়ংকর সুন্দর’ ছবির অ্যাডিও অ্যালবাম হাতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়
‘ভয়ংকর সুন্দর’ ছবির অ্যাডিও অ্যালবাম হাতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়
Tags: অনিমেষ আইচপরমব্রত চট্টোপাধ্যায়ভয়ংকর সুন্দরভাবনা
Previous Post

অস্ট্রেলিয়া না আসলে ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হবে বাংলাদেশ

Next Post

‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

Next Post

‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

শ্রাবস্তী দত্ত তিন্নি

আবার খুঁজে পাওয়া গেল তিন্নিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT