চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার খুঁজে পাওয়া গেল তিন্নিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 26, জুলাই 2017
in বিনোদন
A A
শ্রাবস্তী দত্ত তিন্নি

শ্রাবস্তী দত্ত তিন্নি

শ্রাবস্তী দত্ত তিন্নি হঠাৎ​ হঠাৎ​ কোথায় যেন হারিয়ে যান। হয়তো ফিরে আসেন, দুয়েকটি কাজ করেন, আবার হা​রিয়ে যান। তিনি কি সুস্থ আছেন? নাকি কঠিন কোনো সমস্যা?—কথাগুলো দর্শকদের। প্রায় বছর দেড়েক পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিন্নি। নাটকে অভিনয় করছেন। নাম ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’। শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে। তিন্নির সঙ্গে আছেন সজল। জানা গেল, ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি।

নাটকটির পরিচালক পারভেজ আমিনের প্রশংসা করে সংবাদ মাধ্যমের কাছে তিন্নি বলেন, ‘আমার অভিনয়ে ফেরার পুরো কৃতিত্ব তার। আমাকে কিন্তু কেউ মনে রাখেনি। তিনি নিজ থেকে আমাকে খুঁজে বের করেছেন। নাটকটি নিয়ে আলোচনা করেছেন। আমাকে রাজি করিয়েছেন।’

‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটরেকর গল্পটি হলো—একজন চিত্রশিল্পী (সজল) এসেছেন শ্রীমঙ্গলে। উঠেছেন একটি রিসোর্টে। বছর কয়েক আগে তার স্ত্রী মারা গেছেন এই রিসোর্টেই। একই সময়ে বাচ্চাসহ তিন্নিও এসেছেন বেড়াতে। পূর্বপরিচিত সজল ও তিন্নির দেখা হয় অনেক দিন পর। তাদের পুরোনো স্মৃতি ও নতুন নানা ঘটনা নিয়ে এগিয়েছে গল্প।

‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকের শুটিংয়ে তিন্নি ও সজল
‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ নাটকের শুটিংয়ে তিন্নি ও সজল

তিন্নি সর্বশেষ অভিনয় করেছেন ‘একই বৃন্তে’ আর ‘চেক পোস্ট’ নামের দুটি নাটকে। ২০০৪ সালের ‘মিস বাংলাদেশ’ হয়েছেন তিনি। ২০০৬ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন অভিনেতা হিল্লোলকে। তাদের কন্যা ওয়ারিশা। ২০১২ সালে হিল্লোলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। ২০১৪ সালে আবার বিয়ে করেন আদনান হুদা সাদকে। তিনি ব্যবসায়ী। এই সংসারে রয়েছে তার আরেকটি কন্যা, নাম আরিশা। গত বছর তিন্নির দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায়।

তিন্নি অভিনয় করেছেন টিভি নাটকে। মডেল হয়েছেন বিজ্ঞাপনে। চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলো হলো— নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ আর সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’।

Tags: শ্রাবস্তী দত্ত তিন্নি
Previous Post

‘ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

Next Post

এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান

Next Post
হারুণ অর রশীদ ও জাহিদ হাসান

এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান

আলিয়া

পথের প্রাণীর পাশে আলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT