চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুর ২ কিলোমিটারের বেশি দৃশ্যমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 29, জুন 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৪তম স্প্যান বসানো হয়েছে। শনিবার বিকেলে ‘৩-সি’ নম্বর এ স্প্যান ১৫ ও ১৬ নং পিলারের উপর বসানো হয়।

এতে পদ্মা সেতুর ২ দশমিক ১ কিলোমিটার এখন দৃশ্যমান।

বাসস জানায়, প্রথমে গত বৃহস্পতিবার ১৪তম স্প্যানটি বসানোর কথা থাকলেও ১৫ ও ১৬ নং পিলারের কাছে প্রচুর পলি জমে থাকায় ওইদিন স্প্যানটি বসানো সম্ভব হয়নি। পরেরদিন শুক্রবারও পলির কারণে এটি বসানো যায়নি।

পদ্মা সেতু প্রকল্পের দায়িত্বশীল প্রকৗশলীদের সূত্রে জানা গেছে, উল্লেখিত পিলার দু’টি সার্ভের পর ড্রেজিং করে পলি সরিয়ে স্প্যানবাহী ক্রেন জাহাজ শনিবার যথাস্থানে নোঙ্গর করে। একইদিন বিকেল পৌনে ৪টার দিকে ক্রেনের সাহায্যে ১৪তম স্প্যানটি ১৫ ও ১৬ নং পিলারের উপর বসানো হয়।

কর্তব্যরত প্রকৌশলীরা বাসস’কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসস’র প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার স্প্যানবহনকারী ক্রেন জাহাজটি কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে রওয়ানা দিয়ে ১৫ নম্বর খুঁটির কিছু কাছে নোঙর করে রাখা হয়।

বৃহস্পতিবার সকালে এটি রওনা হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে দুপুরে রওনা হয়। পরে মাওয়ার কাছাকাছি পদ্মা নদীতে গত দু’দিন (বৃহস্পতি ও শুক্রবার) স্প্যানসহ ক্রেনজাহাজটি নোঙ্গর করা ছিল। ড্রেজিং করে পলি অপসারণের পর আজ শনিবার দুপুরে জাহাজটি যথাস্থানে পৌঁছে স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু করে এবং বিকেল পৌনে ৪টায় স্প্যানটি বসানোর কাজ শেষ হয়।

ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে যথাস্থানে নিয়ে যায় তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ক্রেনজাহাজ ‘তিয়ান ই’।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৪২টি খুঁটির মধ্যে এ পর্যন্ত ২৯টি খুঁটির কাজ সম্পন্ন হয়েছে। ২৯৪টি পাইলের মধ্যে ২৯০টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে। ৪১টি স্প্যানের এ পর্যন্ত ১৪টি স্প্যান বসেছে।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। এ সেতুর কাঠামো কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে বলে সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান।

Tags: পদ্মা সেতু
Previous Post

২০২৪ সাল নাগাদ প্রবৃদ্ধি দুই অংকের হবে: অর্থমন্ত্রী

Next Post

টেকনাফে এবার চাকু উদ্ধার অভিযান

Next Post

টেকনাফে এবার চাকু উদ্ধার অভিযান

করুনারত্নেকে ‘সান্ত্বনা’র বার্তা পাঠিয়েছেন হান্নান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT