চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে এবার চাকু উদ্ধার অভিযান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:45 অপরাহ্ন 29, জুন 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সীমান্ত উপজেলা টেকনাফে ইয়াবা নির্মূলের পাশাপাশি চাকু উদ্ধারে নেমেছে পুলিশ। একদিনে সেখানে উদ্ধার করা হয়েছে পাঁচ শতাধিক চাকু।

পুলিশ জানায়, ইয়াবা নির্মূলের জন্বিযশেষ অভিযান চলছে সেখানে। এর পাশাপাশি অন্য অপরাধ দমনেও কঠোর হয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ছোরা বা চাকু বহনে সহজ হওয়ায় শরীরের গোপন স্থানে রেখে চলাচল করে অপরাধী ও বখাটেরা। ঝগড়া বিবাদ হলে প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করা হয় এসব ছোরা বা চাকু।

‘‘গত ২১ জুন টেকনাফের নীলার পশ্চিম পানখালীর মোহাম্মদ ইসমাইলকে প্রকাশ্যে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনার পর নড়েচড়ে বসে টেকনাফ থানার পুলিশ।’’

টেকনাফে প্রায় সব দোকানেই প্রকাশ্যে দীর্ঘদিন ধরে বিক্রি করা হচ্ছে চীন থেকে মিয়ানমার হয়ে আসা নানা ধরনের চাকু। এমনকি বিক্রেতারাও জানে না এসব চাকু নানা অপরাধে ব্যবহার হয়।

টেকনাফের ব্যবসায়ী রশিদ আহমদ বলেন, আমরা জানতাম না এসব চাকু অপরাধীরা ব্যবহার করে। আমরা মনে করতাম মানুষ এগুলো শো-পিস হিসেবে নিয়ে যায়। প্রদীপ কুমার দাশ বলেন, অপরাধ দমনের জন্য শুক্রবার দিবাগত রাতে থানার একদল পুলিশ পৌর শহরে বার্মিজ মার্কেটসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে শতাধিক চাকু উদ্ধার করে। সেই সঙ্গে এসব চাকু না রাখতে ব্যবসায়ীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

Previous Post

পদ্মা সেতুর ২ কিলোমিটারের বেশি দৃশ্যমান

Next Post

করুনারত্নেকে ‘সান্ত্বনা’র বার্তা পাঠিয়েছেন হান্নান

Next Post

করুনারত্নেকে ‘সান্ত্বনা’র বার্তা পাঠিয়েছেন হান্নান

খাবার ভেবে ছানার মুখে সিগারেট দিলো মা পাখি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT