চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতুকে ঘিরে নতুন স্বপ্ন

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:43 অপরাহ্ন 09, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

পদ্মা সেতুকে ঘিরে নতুন স্বপ্ন উঁকি দিতে শুরু করেছে মাওয়া ও ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষের। দৃশ্যমান কাজ দেখে সংশয় দূর হওয়ায় যারা পদ্মা সেতুর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাও নানা ধরনের ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করছেন। পুনর্বাসন এলাকায় নতুন বসতি গড়া মানুষও দেখছেন নতুন এক শহুরে জীবনের স্বপ্ন।

পদ্মা সেতুর কারণে প্রায় ১৪ শ ৮ হেক্টর জায়গা অধিগ্রহন করায় মাওয়া ও জাজিরা পয়েন্টের দুপাশে তিন হাজার পরিবার ভিটে মাটি হারায়। তবে তাদের সেই দুঃখ ঘুঁচেছে নতুন করে গড়ে তোলা পুনর্বাসন এলাকায়। প্লট পাওয়া পরিবারগুলো নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরী করে নিয়েছেন।

যেখানে পানি, স্যানিটেশনসহ সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। রয়েছে স্কুল-বাজার। পদ্মা সেতু নিয়ে পুনর্বাসন এলাকার মানুষ নতুন ধরনের ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করছেন।

এলাকাবাসীরা বলছেন, পদ্মা সেতু হলে সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আরো একধাপ এগিয়ে যাবে। উন্নয়ন অনেক বেশী হবে। অনেকে আবার মনে করেন ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে।

দেশের বিভিন্ন এলাকা থেকে কেউ কেউ পদ্মা সেতু পার্শ্ববর্তী এলাকায় স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন। ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করেন সেতু হলে এই এলাকায় নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। তাদের সুযোগও বাড়বে।

তারা জানান পর্যটন ব্যবসা থেকে শুরু করে রেস্তোরা ব্যবসা সহ অনেক ব্যবসাই জমজমাট হবে।

সবমিলিয়ে পদ্মা সেতুকে ঘিরে নতুন ধরনের এক সম্ভাবনাময় জীবনের অপেক্ষায় দু’পারের মানুষ।

Tags: পদ্মা সেতু
Previous Post

জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় জীববৈচিত্র্য

Next Post

উদ্বোধনের অপেক্ষায় ভোলার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট

Next Post

উদ্বোধনের অপেক্ষায় ভোলার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্লান্ট

এস এ গেমসের জন্য চলছে নারী ফুটবলারদের প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT