চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মাপাড়ে এইচপি-যুবাদের জমজমাট লড়াইয়ের আশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 31, জুলাই 2017
in স্পোর্টস
A A
মিরপুরের একাডেমি মাঠে এইচপির ক্রিকেটারদের অনুশীলন

মিরপুরের একাডেমি মাঠে এইচপির ক্রিকেটারদের অনুশীলন

হাই-পারফরম্যান্স (এইচপি) দল অস্ট্রেলিয়া সফর করে এসেছে কিছুদিন আগেই। তবে বিদেশি দলের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুবাদের ম্যাচ অনুশীলন বাড়াতে তাই সিরিজ আয়োজনের পদক্ষেপ নিয়েছে বিসিবি। প্রতিপক্ষ হবে এইচপি দল। পদ্মাপাড়ে এইচপি-যুবাদের লড়াই জমবে বলেই আশা সাইফদের কোচ ড্যামিয়েন রাইটের।

এইচপির বিপক্ষে যুবারা খেলবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ জানিয়েছে, ১২ আগস্ট থেকে রাজশাহীতে অনুষ্ঠিত হবে সিরিজটি। সেজন্য দল দুটির ঢাকা ছাড়বে ১০ আগস্ট।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হওয়ার কথা ১২ আগস্ট। একদিন করে বিরতি দিয়ে হবে বাকি তিন ম্যাচ।

এর আগে এইচপির বিপক্ষে খুলনায় তিন ম্যাচের সিরিজের সবকটিতে জিতেছিল অনূর্ধ্ব-১৯ দল। সেবার অবশ্য এইচপি দল পূর্ণশক্তির ছিল না। দলের বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন অস্ট্রেলিয়া সফরে। এবার চার ম্যাচের সিরিজটি তাই বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে আশা করছেন যুবাদের কোচ ড্যামিয়েন রাইট।

সোমবার থেকে এক সপ্তাহের ছুটি পেয়েছেন এইচপি ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। তাদের মধ্যে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটারের চারজন যোগ দিয়েছেন হাথুরুসিংহের অনুশীলন ক্যাম্পে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়া এনামুক হক বিজয় যোগ দেবেন সুস্থ হয়ে। যোগ দেয়া চারজন- লিটন দাস, তানবীর হায়দার, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু।

এইচপি দল আবারো ক্যাম্পে ফিরবে ৬ আগস্ট। আর অনূর্ধ্ব-১৯ দল আছে টানা অনুশীলনের মধ্যেই।

Tags: এইচপি ক্যাম্প
Previous Post

ওভালের স্মরণীয় জয়ে মঈনের হ্যাটট্রিক

Next Post

প্রধান বিচারপতির তীব্র সমালোচনায় আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী আনিসুল হক

প্রধান বিচারপতির তীব্র সমালোচনায় আইনমন্ত্রী

রোনালদো

‘আমি রোনালদো, নাম ধরে ডাকুন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT