চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগই করতে হল বার্সা সভাপতিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 পূর্বাহ্ন 28, অক্টোবর 2020
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা সভাপতি পদত্যাগের ঘোষণা দেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথায় ঝুলে ছিল অনাস্থা ভোটের ঝুঁকি। ভোটে হারলে বার্সেলোনা ইতিহাসে প্রথমবার কোনো সভাপতির লজ্জার বিদায় নিশ্চিত হতো। আগেভাগে সম্মান নিয়ে পদত্যাগ করাকেই তাই শ্রেয় মনে করলেন জোসেপ মারিয়া বার্তেমেউ। তার সঙ্গে পদ ছেড়েছেন ফুটবল ক্লাবটির অন্য পরিচালকরাও।

মঙ্গলবার রাতে বার্সেলোনার পরিচালনা পর্ষদের বোর্ড মিটিংয়ের পর সভাপতি বার্তেমেউ ও তার বোর্ডের সব পরিচালক পদ ছাড়ার ঘোষণা দেন। আসছে ৯০ দিনের মধ্যে ভোট করে নতুন সভাপতি নির্বাচিত করতে হবে কাতালান ক্লাবটিকে।

৫৭ বছর বয়সী ফুটবল প্রশাসক বার্তেমেউ ২০১৪ সালে বার্সার সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত মেয়াদ ছিল তার। তার আমলে কাতালানরা চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।

শেষ একযুগে প্রথম ট্রফি ছাড়া গত মৌসুম। ঘরের ছেলে, দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসির ব্যুরোফ্যাক্স বার্তা দিয়ে ক্লাব ছাড়ার ইচ্ছা জানানো। মেসি-পিকেসহ সিনিয়র খেলোয়াড়দের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপবাদ ছড়ানোর জন্য ক্লাবের টাকা খরচ করে প্রতিষ্ঠান নিয়োগের অভিযোগ। লুইস সুয়ারেজকে একরকম তাড়িয়ে দেয়া। কোচ আর্নেস্টো ভালভার্দেকে মৌসুমের মাঝে ছাঁটাই। এমন শত বিতর্কে বার্তেমেউ জড়িয়ে পড়েছিলেন।

ফলাফল, ক্লাবের ভেতরে-বইরে চাপে পড়া। পরিস্থিতি এড়াতে একটাই উপায় খোলা ছিল বার্সা সভাপতির সামনে, আগেভাগে সম্মান নিয়ে পদত্যাগ করা। যদিও সোমবার তিনি সদর্পে ঘোষণা দিয়েছিলেন, আর যাই হোক নির্ধারিত সময়ের আগে গদি ছাড়ছেন না।

অন্যদিকে গণভোট কবে হবে সে ব্যাপারে কাতালান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন বার্সার বোর্ড সদস্যরা। সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল নভেম্বরের ১ অথবা ২ তারিখ। অনাস্থা ভোট যেন অনুষ্ঠিত না হয়, সেজন্য কাতালান সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পেরে আরাগোনেসের কাছে চিঠিতে অনুরোধ জানিয়েছিল বার্তেমেউ নিয়ন্ত্রিত বার্সা বোর্ড। মহামারীর সময়ে অনাস্থা ভোটের নামে জনসমাগম সংক্রমণকে আরও উস্কে দেবে, এমন ঢাল ব্যবহার করতে চেয়েছিল।

বুধবার ভোটাভুটির ব্যাপারে নিজের রায় জানানোর কথা ছিল কাতালান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সেখানে নিজেদের অনুরোধ ধোপে টিকছে না, এমন আভাস পেয়েই আগেভাগে পদত্যাগের পথে হাঁটলেন বার্তেমেউ, ইউরোপের কিছু সংবাদমাধ্যম এমন ইঙ্গিতও দিচ্ছে। তাতে ন্যু ক্যাম্পে আগামী বছরে নিজের মেয়াদ শেষ না করেই ক্ষমতা ছাড়তে হল বার্তেমেউকে।

Tags: জোসেপ মারিয়া বার্তেমেউবার্সাবার্সা সভাপতিলিড স্পোর্টস
Previous Post

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

Next Post

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও ৪ মামলা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও ৪ মামলা

রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ম্যাচে গোলের চেষ্টা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের ড্র, ম্যানসিটি-লিভারপুলের জয়, উড়ছে বায়ার্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT