চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ড্র, ম্যানসিটি-লিভারপুলের জয়, উড়ছে বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 পূর্বাহ্ন 28, অক্টোবর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ম্যাচে গোলের চেষ্টা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে মাঠে নেমেছিল ইউরোপের জায়ান্ট দলগুলো। এক রিয়াল মাদ্রিদ ছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ প্রত্যাশিত জয়ে মাঠ ছেড়েছে।

ইউরোপ সেরার নতুন মৌসুমে শাখতারের মাঠে ৩-২ গোলে হেরে আসর শুরু করা রিয়াল এল ক্ল্যাসিকো জয়ের টাটকা স্মৃতি নিয়ে নেমেছিল বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। ৮৭ মিনিট পর্যন্ত ২-০তে পিছিয়ে থেকে শেষের ঝড়ে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে।

প্রতিযোগিতার সর্বোচ্চবারের চ্যাম্পিয়নরা ‘বি’ গ্রুপের ম্যাচে ৩৩ ও ৫৮ মিনিটে মার্কাস থুরামের জোড়া গোলে পিছিয়ে থাকে। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে করিম বেনজেমার গোলে ফেরার চেষ্টার পর যোগ করা সময়ে কাসেমিরোর গোলে এক পয়েন্ট আদায় করে নেয় জিনেদিন জিদানের দল।

গ্রুপের অন্য ম্যাচে, ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শাখতার দোনেৎস্ক।

আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো ‘এ’ গ্রুপের ম্যাচে মার্কাস লরেন্তের এক গোল ও জোয়াও ফেলিক্সের জোড়া স্ট্রাইকে সলজবুর্গের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ ব্যবধানের জয় তুলেছে।

মার্শেইয়ের মাঠে সেখানে দাপুটে জয় তুলেছে ম্যানসিটি। ফেররান তোরেস, ইলকাই গুয়েন্ডোগান ও রাহিম স্টার্লিংয়ের গোলে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে ০-৩ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট লিভারপুল ঘরের মাঠে ২-০ গোলের জয় তুলেছে মিডজাইল্যানকে হারিয়ে। ৫৫ মিনিটে ডিয়েগো জোতা ও যোগ করা সময়ে স্পটকিকে মোহামেদ সালাহর গোল হাসি ফোটায় ইয়ূর্গেন ক্লপের মুখে।

‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে, আটালান্টার মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে ডাচ ক্লাব আয়াক্স।

ইউরোপের বর্তমান সেরা বায়ার্ন মিউনিখও জয়যাত্রা অব্যাহত রেখেছে। চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় জয় তুলেছে লোকোমোটিভ মস্কোকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে।

‘এ’ গ্রুপের ম্যাচটিতে লেয়ন গোরেটজার ১৩ মিনিটের গোলে এগিয়ে থেকে ৭০ মিনিটে মুরিলোর গোল হজম করে পয়েন্ট হারাতে বসেছিল জার্মান জায়ান্টরা। তাদের উদ্ধার করেন জশুয়া কিমিচ, ৭৯ মিনিটে গোল করে।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও ৪ মামলা

Next Post

দীর্ঘ আট মাস পর খুলে দেয়া হচ্ছে ওমরাহ, থাকছে কিছু শর্ত

Next Post
ওমরাহ

দীর্ঘ আট মাস পর খুলে দেয়া হচ্ছে ওমরাহ, থাকছে কিছু শর্ত

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌমিত্রের অবস্থা এখনও সংকটজনক, কাজ করছে না কিডনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT