চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 14, নভেম্বর 2018
in রাজনীতি
A A

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

বুধবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

বুধবার নয়াপল্টনে বিএনপির মনোনয়নপত্র বিক্রি চলছিল। বড় বড় শোডাউন করে মনোনয়ন প্রত্যাশীরা নয়াপল্টনে মনোনয়ন ফরম নিতে আসলে দুপুর ১২টার দিকে পুলিশ এই শোডাউনে বাধা দেয় বলে অভিযোগ করে বিএনপি। এসময় কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, নেতাকর্মী ও সমর্থকদের ওপর প্রথমে পুলিশ লাঠিচার্জ করে।

বিএনপির নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দিলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নয়াপল্টন ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মনোনয়ন ফরম নিতে আসলে বিনা উস্কানিতে অতর্কিতভাবে হামলা চালিয়েছে পুলিশ। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, বুধবার সকালে মনোনোয়ন ফরম নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে রাখলে তাদেরকে রাস্তা ছেড়ে দিতে বলে পুলিশ। এ নিয়ে তাদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Tags: লিড নিউজ
Previous Post

হাঁটু গেড়ে বসে দীপিকাকে আংটি পরিয়েছেন রণবীর

Next Post

শক্তিমান অভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী

Next Post

শক্তিমান অভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী

প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় কমাবে ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT