চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় কমাবে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 14, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ব্রেক্সিটের ধাক্কা মোকাবেলার সঙ্গে দেশিয়দের আরও বেশি সুযোগ করে দিতে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমাবে ইংলিশ প্রিমিয়ার লিগ। বর্তমান সংখ্যা ১৭ থেকে কমিয়ে ১২ জনে নামিয়ে আনতে চায় ব্রিটিশ ফুটবল সংস্থা এফএ।

মঙ্গলবার বিশেষ প্রতিবেদনে এমন খবর দিয়েছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’।

পত্রিকাটি বলছে, চলতি সপ্তাহেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে এ প্রস্তাব তুলে ধরবে ফুটবল ফেডারেশন। চলতি মৌসুমে লিগের অন্তত ১৩টি দলের স্কোয়াডে ১২ জনের বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের ৬৫ শতাংশ খেলোয়াড় বিদেশি। মুক্ত শ্রম আইনের কারণে ইইউ পাসপোর্টধারী যেকোনো খেলোয়াড়কে দলে টানতে পারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ব্রেক্সিটের পর সে হিসেব কি হবে তা এখনো অজানা।

তবে করের আইনি ঝামেলায় যে পড়তে হবে সেটা মোটামুটি নিশ্চিত। সেই সাথে খেলোয়াড়দের ওয়ার্ক পারমিটের বিষয়টিও থাকছে, যেটা আগে তাদের প্রয়োজন ছিল না।

ইইউ নাগরিকত্ব থাকা খেলোয়াড়দের খুব সহজেই ধারে অন্য ক্লাবে ছাড়তে পারে দলগুলো এবং আবার সুবিধা মতো নিজের ক্লাবে ফেরত আনতে পারে। ব্রেক্সিটের ফলে সেই সুযোগ আর পাবে না প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

এছাড়া ফিফা আইনে ১৮ বছরের নিচের কোনো খেলোয়াড় দলে টানা নিষেধ। কিন্তু ইইউভুক্ত দেশগুলোতে এই আইন প্রযোজ্য নয়। ব্রেক্সিটের ফলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সেই সুযোগ থেকেও বঞ্চিত হবে। এসবের ফলেই ক্লাবে বিদেশি খেলোয়াড়দের নিয়ে ভাবছে এফএ।

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগলিড স্পোর্টস
Previous Post

শক্তিমান অভিনেতা রাজীবের ১৪তম মৃত্যুবার্ষিকী

Next Post

ব্রেক্সিট: খসড়া চুক্তিতে সম্মত যুক্তরাজ্য-ইইউ

Next Post
ব্রেক্সিট আলোচনা-ইইউ-যুক্তরাজ্য-খসড়া চুক্তি

ব্রেক্সিট: খসড়া চুক্তিতে সম্মত যুক্তরাজ্য-ইইউ

গানের রাজা

'গানের রাজা' আসছে ঢাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT